প্রযুক্তি

গেমারদের জন্য তারবিহীন অত্যাধুনিক Mouse আনল Logitech

এই মাউজে ব্যবহার করা হয়েছে Logitech এর নিজস্ব Superstrike প্রযুক্তি।

Truth of Bengal: ভারতীয় ক্রেতাদের বিশেষ করে গেমারদের কথা ভেবে ভারতের বাজারে তারবিহীন অত্যাধুনিক প্রযুক্তির Logitech G Pro X2 Superstrike মাউজ আনল Logitech। এই মাউজে ব্যবহার করা হয়েছে Logitech এর নিজস্ব Superstrike প্রযুক্তি। লুনার একলিপ্স ফিনিশে মাউজের দাম পড়বে ২৩,৯৯৫ টাকা।

Logitech G Pro X2 Superstrike মাউজে রয়েছে hero 2 sensor। ফলে মাউজে ক্লিক করা অনেক দ্রুত ও সহজ হবে। মাউজের ওজন খুব হালকা। হ্যাপটিক ইন্ডাক্টিভ ট্রিগার সিস্টেমের জন্য ব্যবহার করা হয়েছে Superstrike প্রযুক্তি। হ্যাপটিক ইন্ডাক্টিভ ট্রিগার সিস্টেম সাপোর্ট করে ১০ অ্যাকচুয়েশন লেভেল ও ৫ র্যাপিড ট্রিগার রিসেট লেভেল। মাউজে রয়েছে ৫টা বোতাম। লগিটেক জি হাবের সাহায্যে অনবোর্ড মেমোরি নিয়ন্ত্রণ করা যায়। নিয়মিত নড়াচড়ায় ব্যাটারি লাইফ চলে ৯০ ঘণ্টা পর্যন্ত।

Related Articles