ফিচার

হোয়াটসঅ্যাপ কল করলে ভিড়ের মধ্যে স্পষ্ট শোনা যাবে আওয়াজ, আসছে নয়া ফিচার

নয়েজ ক্যানসেল করেই শ্রোতার কাছে পাঠানো হবে

Truth Of Bengal: ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপে চালু হতে চলেছে নয়েজ রিডাকশন মোড ৷ কলিংয়ে নতুন এই ফিচার যোগ হবে। এর ফলে কল করার সময় আশপাশের ভিড় থেকে অবাঞ্ছিত কোনও শব্দ শোনা যাবে না। ভয়েজ কল আরও স্পষ্ট শোনা যাবে।

WABetainfo এর প্রতিবেদন অনুযায়ী, ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপে নতুন একটি বিল্ট-ইন ফিচার আনা হচ্ছে, যার মাধ্যমে হোয়াটসঅ্যাপ কলের সময় ব্যাকগ্রাউন্ড নয়েজ পুরোপুরি কমানো সম্ভব। হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড বেটা ভার্সান ২.২৬.১১.৮ এ এই ফিচারটি এরমধ্যে চালু করা হয়েছে। কিছুদিনের মধ্যেই ফিচারটি সব ব্যবহারকারীদের জন্য চালু করা হবে। নয়েজ ক্যানসেলশন মোডটি নিজে থেকেই কাজ করবে। হোয়াটসঅ্যাপ কল করার সময় নিজে থেকে সক্রিয় হয়ে যে কোনও আওয়াজ দূর করবে। ফলে কথাবার্তা স্পষ্ট শোনা যাবে।

হোয়াটসঅ্যাপ কলিংয়ের সময় যখন নয়েজ ক্যানসেলশন মোডটি চালু হবে তখন তার একটি আইকন দেখা যাবে ৷ ব্যবহারকারী বুঝতে পারবেন তাঁর ভয়েজ (Active Noise Cancellation) ACN এর মাধ্যমে ফিল্টার হয়েই শ্রোতার কাছে পৌঁছচ্ছে। স্থানীয় ভাবেই প্রতিটি অডিও প্রসেস করবে Whatsapp। নয়েজ ক্যানসেল করেই শ্রোতার কাছে পাঠানো হবে।

Related Articles