কলকাতা

সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের দিনই ভার্চুয়াল বৈঠকে ভারতী

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, রাজ্যের নির্বাচন প্রস্তুতির অগ্রগতি পর্যালোচনা করাই এই বৈঠকের মূল উদ্দেশ্য।

Truth Of Bengal: আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন কে সামনে রেখে প্রস্তুতি খতিয়ে দেখতে আজ সোমবার বিকেলে গুরুত্বপূর্ণ রিভিউ বৈঠকের আয়োজন করেছে নির্বাচন কমিশন। নেতৃত্ব দেবেন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী। দিল্লি থেকে অন্যান্য আধিকারিকরা থাকবেন। থাকবেন সিইও মনোজ কুমার আগরওয়াল।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠকে অংশ নেবেন রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক বা জেলা শাসক, পুলিশ সুপার ওপুলিশ কমিশনাররা। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, রাজ্যের নির্বাচন প্রস্তুতির অগ্রগতি পর্যালোচনা করাই এই বৈঠকের মূল উদ্দেশ্য। বৈঠকের সভাপতিত্ব করবেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার মনীশ গর্গ। এছাড়াও উপস্থিত থাকবেন পবন কুমার শর্মা সহ কমিশনের অন্যান্য শীর্ষ আধিকারিকরা। আজকেই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে বলে জানিয়েছেন সিইও। ‌ এমন অবস্থায় এই ধরনের বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ।

পাশাপাশি আগামী ২৫ এবং ২৬ তারিখ বঙ্গ সফরে আসতে পারেন জ্ঞানেশ ভারতী। তার আগে প্রস্তুতি দেখে নিতে চাইছে নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশ অনুযায়ী, সংশ্লিষ্ট সমস্ত জেলা প্রশাসন ও পুলিশ আধিকারিকদের নির্ধারিত সময়ে বৈঠকে যোগ দিতে হবে এবং নিজেদের জেলার প্রস্তুতি নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করতে হবে।

Related Articles