প্রযুক্তিব্যবসা

প্রযুক্তি বিষয়ক কুইজ জেআইএস- জিএনআইটি তে

এই ইভেন্টে প্রযুক্তিগত সহ-অংশীদার হিসেবে সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিং (সি-ড্যাক) সহায়তা করেছে।

রাহুল চট্টোপাধ্যায়: আইআইটি খড়গপুর বিসিসি অ্যান্ড আই-জিএনআইটি টেকনোলজি কুইজ ২০২৬ জিতেছে।
আইআইটি খড়গপুরের সাম্যক শীর্ষ ও আদিত্য পালের টিম জেআইএস গ্রুপের শিক্ষামূলক উদ্যোগ, গুরু নানক ইনস্টিটিউট অফ টেকনোলজিতে অনুষ্ঠিত বিসিসি অ্যান্ড আই-জিএনআইটি টেকনোলজি কুইজ – ইন্টার কলেজ কুইজ ফেস্ট ২০২৬-এর ১৫তম সংস্করণে বিজয়ী হয়েছে।

জিএনআইটি র অরুণ মজুমদার ও টেকনো বেঙ্গল ইনস্টিটিউট অফ টেকনোলজির স্নেহা সাঁতরা যৌথভাবে দ্বিতীয় স্থান অধিকার করেছেন,তৃতীয় স্থান অধিকার করেছেন আইআইটি খড়গপুর এর দল। ওই কুইজ প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গের ৬০টিরও বেশি কলেজ- বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা প্রযুক্তি, বর্তমান বিষয় বিশ্লেষণাত্মক যুক্তি সম্পর্কে চিত্তাকর্ষক জ্ঞান প্রদর্শন করেছেন। এই ইভেন্টে প্রযুক্তিগত সহ-অংশীদার হিসেবে সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিং (সি-ড্যাক) সহায়তা করেছে। জেআইএস বিশ্ববিদ্যালয়ের প্রো-চ্যান্সেলর ড.নীরজ সাক্সেনা, জিএনআইটির অধ্যক্ষ ড.স্বরূপ কুমার মিত্র,ভারত প্লাস এআই-এর সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবসায়িক কৌশল বিভাগের প্রধান সুরজিৎ রায়,অ্যাডভেন্ট এডুকেশনের সিইও তথা লেখক অভিষেক দে সরকার, বিসিসি অ্যান্ড আই-এর উপ-পরিচালক সম্বিত দাশগুপ্ত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জে জেআইএস গ্রুপের ডিরেক্টর সরদার সীমারপ্রীত সিং বলেন, প্রযুক্তি কুইজ একটি নিছক প্রতিযোগিতা নয়। এটি এমন একটি প্ল্যাটফর্ম যা কৌতূহলকে উদ্দীপিত করে, বিশ্লেষণাত্মক চিন্তাভাবনাকে তীক্ষ্ণ করে , শিক্ষার্থীদের উদীয়মান ধারণা ও উদ্ভাবনের সাথে জড়িত হতে অনুপ্রাণিত করে। এই ধরনের উদ্যোগ কেবল জ্ঞানকে উদযাপন করে না বরং তরুণ মনকে সমালোচনামূলকভাবে চিন্তা করতে, কার্যকরভাবে সহযোগিতা করতে ও দ্রুত বিকশিত প্রযুক্তিগত বিশ্বের চ্যালেঞ্জগুলির জন্য প্রস্তুত হতেও সক্ষম করে।

Related Articles