মেদিনীপুর মেডিক্যালে সফল হল বিরল ‘প্যারাডুয়োডেনাল হার্নিয়া’ অপারেশন
এরকমই সমস্যা নিয়ে বেসরকারি নার্সিং হোমের দুয়ারে দুয়ারে ঘুরছিলেন বেলদার বাসিন্দা বছর ৪৬ এর এক মহিলা।
শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর:- বারবার মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছে সাম্প্রতিককালে। তবে এবার মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিরল হার্নিয়া অপারেশন সফল হলো। সার্জেন ডাঃ সুদীপ্ত চ্যাটার্জীর টিম নিয়েছিল দায়িত্ব, রোগের নাম ‘রাইট প্যারাডুয়োডেনাল হার্নিয়া উইথ অবস্ট্রাকশন’ এক কথায় বিরল। এই রোগের উপসর্গ পেট ব্যাথা, বমি, পেট ফেঁপে যাওয়া, পেটে লাম্প। এরকমই সমস্যা নিয়ে বেসরকারি নার্সিং হোমের দুয়ারে দুয়ারে ঘুরছিলেন বেলদার বাসিন্দা বছর ৪৬ এর এক মহিলা।
একদিকে তীব্র যন্ত্রণা অন্যদিকে অপারেশনের খরচ যোগানোর সামর্থ্য নেই পরিবারের। এই অবস্থায় মেদিনীপুর মেডিকেল কলেজের হাসপাতালের মুখ্য সার্জেন ডাঃ সুদীপ্ত চ্যাটার্জীর দ্বারস্থ হয় পরিবার। হাসপাতালের ডাক্তার বাবু সব দেখাশোনার পর ঠিক করেন এই অপরেশন করে রোগী কে সারিয়ে তুলবেন সেই মত সহকারী সার্জেন ডাঃ সুপ্রতিম চাকী, ডাঃ অংকন কর্মকার, ডাঃ অমর্ত্য, ডাঃ দেব শংকর।
অ্যানাসথেটিস্ট, ডাঃ দেবাশিস ভড় কে নিয়ে গত ১৬ ই ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি করান। এরপর সব ঠিক করে গত ১৮ ই ফেব্রুয়ারি বুধবার প্রায় দু’আড়াই ঘণ্টার টানা অপারেশন করেন। এরপর অপারেশন সাকসেস হয়ে রোগী কে বেডে দেন। এখন তিনি সুস্থ। দু চারদিন পর ছাড়া পেয়ে বাড়ি ফিরবেন তিনি। পরিবারের লোকজনও অনেকটাই খুশি হয়েছেন। মেদিনীপুর মেডিকেল কলেজের উপর সাধারণ মানুষেরও ভরসা বাড়বে বলেও আশ্বাস দেন চিকিৎসকসহ রোগীর পরিবার। একটা সময় মেদিনীপুর মেডিকেল কলেজে অনেক বড় বড় রোগের চিকিৎসা হয়েছে, মাঝে কিছু দুর্ঘটনা ঘটলেও আবারও মেদিনীপুর মেডিকেল কলেজ যে মেদিনীপুরের মানুষের চিকিৎসা করানোর ভরসা তা বলার অপেক্ষা রাখে না।






