কলকাতা
ডানকুনিতে ঝাড়ু হাতে বিজেপির হুঁশিয়ারি, বিতর্কে দিলীপ ঘোষ
তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘গুজরাট থেকে ঝাড়ু মারতে মারতে আসছি।
Truth Of Bengal: ঝাড়ু হাতে কর্মসূচির মঞ্চ থেকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে বিতর্কে জড়ালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। ডানকুনিতে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি নাম না করেই কড়া বার্তা দেন এবং ‘ঝেটিয়ে বিদায়’ করার হুঁশিয়ারি শোনান।
তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘গুজরাট থেকে ঝাড়ু মারতে মারতে আসছি। ইউপি, বিহার ও ওড়িশা হয়ে গিয়েছে, এবার বাংলা থেকে ঝেটিয়ে বিদায় করা হবে।’ এখানেই থেমে না থেকে তিনি আরও বলেন, ‘বাংলা থেকে ঝাড়ু মেরে বাংলাদেশে পাঠানো হবে।’ এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক।
নাম না করলেও তাঁর বক্তব্য যে বিরোধীদের উদ্দেশ্য করেই, তা রাজনৈতিক মহলের একাংশের মতে স্পষ্ট। ঝাড়ু হাতে প্রতীকী কর্মসূচির মঞ্চে দাঁড়িয়ে এমন মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।






