প্রযুক্তি

বাজেট ফ্রেন্ডলি রেঞ্জে নয়া মডেলের স্মার্টফোন Lava-র

প্রিমিয়াম ব্যাক গ্লসি ফিনিশ এবং ইন্ডাস ব্ল্যাক এবং স্যাচেন হোয়াইট রঙে মিলবে।

Truth Of Bengal: ফোনের ট্যাগলাইন হল “Be Fearless. Be Bold।” ভারতীয় ক্রেতাদের কথা ভেবে ভারতীয় স্মার্টফোন ব্র্যান্ড Lava সাশ্রয়ী মূল্যে নতুন Lava Bold N2 স্মার্টফোন আনল।ফোনের দাম পড়বে মাত্র ৭৪৯৯ টাকা। আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে ই কমার্স সাইট অ্যামাজনের মাধ্যমে ফোন কেনা যাবে। প্রিমিয়াম ব্যাক গ্লসি ফিনিশ এবং ইন্ডাস ব্ল্যাক এবং স্যাচেন হোয়াইট রঙে মিলবে।

Lava Bold N2 স্মার্টফোনে 17.13cm অর্থাৎ 6.75 ইঞ্চির HD+ ডিসপ্লে রয়েছে। উন্নত মানের ছবি ও ভিডিয়ো তোলার জন্য Lava Bold N2 স্মার্টফোনে 13 মেগাপিক্সেল AI ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ এবং 5 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। এছাড়াও প্রসেসিঙের জন্য ফোনে Unisoc SC9863A প্রসেসর রয়েছে।

এই ফোনে 4GB RAM এবং 4GB ভার্চুয়াল RAM রয়েছে, অর্থাৎ ফোনে 8GB পর্যন্ত এক্সপেন্ডেবল RAM ও স্টোরেজের জন্য 64GB ROM রয়েছে। পাশাপাশি, Lava Bold N2 স্মার্টফোনে Android 15 Go Edition রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনটিতে 5000mAh বড়ো ব্যাটারি রয়েছে। সুরক্ষার জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এছাড়া জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য IP64 রেটিং রয়েছে।

Related Articles