রাজ্যের খবরশিক্ষা

আগামী সপ্তাহে উচ্চ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট বিতরণ, জানুন বিস্তারিত

বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

Truth Of Bengal: বুধবার, ২১ জানুয়ারি থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড বিতরণ করার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণবশত অ্যাডমিট কার্ড বিতরণের নিয়ম ও দিনক্ষণের বদল করা হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, ২৮ জানুয়ারি অ্যাডমিট কার্ড পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিশিয়াল ওয়েবসাইট মারফত অনলাইন পদ্ধতিতে বিতরণ করা হবে। তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষার্থী ও চতুর্থ সেমিস্টারের পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড অনলাইনে বিতরণ করা হবে। ২৮ জানুয়ারি থেকে অনলাইন লিঙ্ক চালু করা হবে বলে জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

এখন ২ রকম পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা দেন। পুরনো সিলেবাসের পরীক্ষার্থীদের ২৮ জানুয়ারি শিক্ষা সংসদ নির্দিষ্ট ক্যাম্প অফিস থেকে অ্যাডমিট কার্ড বিতরণ করা হবে। স্কুলের প্রধান শিক্ষক বা স্কুল অনুমোদিত প্রতিনিধি তা সংগ্রহ করবেন। পরে তা বিতরণ করা হবে পরীক্ষার্থীদের মধ্যে।

Related Articles