রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! বর্ধমান বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ
মাসে বেতন মিলবে ৪০ হাজার বেতন।
Truth Of Bengal: রাজ্যর চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রাজ্যর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বর্ধমান বিশ্ববিদ্যালয়। সেই বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে ৮ শূন্যপদে অ্যাসিসট্যান্ট প্রফেসর বা সহকারী প্রফেসর ও অ্যাসিসট্যান্ট লাইব্রেরিয়ান পদে নিয়োগ করা হবে।
চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দ্য সেন্টার ফর ডিস্ট্যান্স অ্যান্ড অনলাইন এডুকেশন বিভাগে পূর্ণ সময়ের জন্য চুক্তিভিত্তিক অ্যাসিসট্যান্ট প্রফেসর পদে নিয়োগ করা হবে। গণিত, রাষ্ট্রবিজ্ঞান, কম্পিউটার সায়েন্স, বিএডের জন্য অ্যাসিসট্যান্ট প্রফেসর পদে নিয়োগ করা হবে। সব ক’টি বিভাগে শূন্যপদ ২টি করে। মোট শূন্যপদ ৮। অ্যাসিসট্যান্ট লাইব্রেরিয়ান পদে শূন্যপদ ১। পিএইচডি ডিগ্রি থাকলে অগ্রাধিকার মিলবে। ইউজিসি/এনসিটিই/এআইসিটিই/পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ শিক্ষা দফতর নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বিএডের জন্য এনসিটিই নিয়ম অনুযায়ী বিএড ডিগ্রি থাকতে হবে। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। মাসে বেতন মিলবে ৪০ হাজার টাকা করে।
কীভাবে করবেন আবেদন?
২৭ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে আবেদনপত্র নির্দিষ্ট ফরম্যাটে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সমেত ডাকযোগে পাঠাতে হবে এই ঠিকানায়–“Office of the Director, Centre for Distance and Online Education, The University of Burdwan, Golapbag, Burdwan-713104″। জেনারেল ক্যাটাগরির পড়ুয়াদের ১৫০০ টাকা আর সংরক্ষিত আসনের চাকরিপ্রার্থীদের ১ হাজার টাকা করে ডিমান্ড ড্রাফট জমা দিতে হবে। ডিমান্ড ড্রাফট কাটতে হবে Directorate of Distance Education, The University of Burdwan, Burdwan এর নামে।






