পোর্টের হলদিয়া ডক কমপ্লেক্সের প্রশাসনিক বিভাগের জন্য নিয়োগ
Port Haldia Dock Complex Recruitment for Administrative Department

Truth of Bengal: পোর্টের হলদিয়া ডক কমপ্লেক্সের প্রশাসনিক বিভাগের জন্য নিয়োগ। নিয়োগ হবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (গার্ডেনিং) পদে। শূন্যপদ রয়েছে একটি। যার সংখ্যা পরবর্তী কালে বাড়তেও পারে। সংশ্লিষ্ট পদে তিন বছরের চুক্তিতে কর্মী নিয়োগ করা হবে। এর জন্য আবেদনকারীদের বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে।
নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে মাসে ৫৭,০০০ টাকা। বিজ্ঞপ্তিতে প্রকাশ, পোর্টে কর্মী নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে। নিযুক্ত ব্যক্তির কর্মস্থল হবে হলদিয়া। এর জন্য আগ্রহীদের অফলাইনে আবেদন জানাতে হবে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সেই প্রক্রিয়া। এর জন্য আগ্রহীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
আগামী ২৬ ডিসেম্বর আবেদনের শেষ দিন। এই বিষয়ে আরও জানতে পোর্টের ওয়েবসাইট থেকে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে। সংশ্লিষ্ট পদে আবেদন জানানোর জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বোটানি বা এগ্রিকালচারে স্নাতক হতে হবে।
যাঁরা ল্যান্ডস্কেপ এগ্রিকালচারে স্নাতক এবং সেই সঙ্গে যাঁদের পেশাদারি অভিজ্ঞতা রয়েছে, তাঁরাও সংশ্লিষ্ট পদে আবেদন জানানোর জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। প্রার্থীরা সংশ্লিষ্ট বিষয়গুলিতে স্নাতকোত্তর যগ্যতা সম্পন্ন হলে এবং তাঁদের কোনও সরকারি/ বাণিজ্যিক/ ব্যবসায়িক সংস্থায় ফার্ম/ প্ল্যান্টেশন/ গার্ডেনিং ম্যানেজমেন্ট নিয়ে কাজের দু’বছরের অভিজ্ঞতা থাকলে, নিয়োগের ক্ষেত্রে তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।


