প্রযুক্তি

WhatsApp AI Status: হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে যোগ হতে চলেছে এআই নির্ভর এডিটিং ফিচার

নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ছবি সম্পূর্ণ নতুন স্টাইলে বদলাতে পারবেন হোয়াটসঅ্যাপ ছাড়াই।

Truth of Bengal: মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ খুব শিগগিরই তাদের স্ট্যাটাস ফিচারে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নির্ভর এডিটিং ফিচার আনতে চলেছে। জনপ্রিয় এই মেসেজিং প্ল্যাটফর্মে এর ফলে এবার ব্যবহারকারীরা আলাদা কোনও ফটো এডিটিং অ্যাপে না গিয়েই সরাসরি হোয়াটসঅ্যাপের ভেতরেই Status-এর (WhatsApp Status) ছবি এডিট করতে পারবেন। এই নতুন ফিচারটি Meta AI দ্বারা চালিত হবে, ফলে ছবি এডিট করা আরও সহজ ও আধুনিক হয়ে উঠবে।

নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ছবি সম্পূর্ণ নতুন স্টাইলে বদলাতে পারবেন হোয়াটসঅ্যাপ ছাড়াই।পরীক্ষামূলকভাবে যেসব AI স্টাইল দেখা যাচ্ছে, তার মধ্যে রয়েছে Anime, Comic Book, Clay, Painting, 3D, Kawaii এবং Video Game-এর মতো জনপ্রিয় ভিজ্যুয়াল থিম। এগুলি সাধারণ ফিল্টারের মতো শুধু ওপর থেকে বসানো হয় না, বরং AI পুরো ছবিটিকে নতুন করে তৈরি করে নির্দিষ্ট স্টাইলে রূপ দেয়। তৈরি হওয়া ছবি পছন্দ না হলে ‘Redo’ অপশনে ট্যাপ করে একই স্টাইলে আবার নতুন ভার্সন জেনারেট করার সুযোগও থাকবে। Meta AI টুল দিয়ে ছবি থেকে অপ্রয়োজনীয় জিনিস সরানো, নতুন উপাদান যোগ করা, দৃশ্যের পরিবেশ পরিবর্তন করা এমনকি স্টিল ছবিকে ছোট অ্যানিমেটেড ভিজ্যুয়ালে পরিণত করাও সম্ভব হবে। এতকিছুর পরিবর্তনের পরও ছবির ব্যাকগ্রাউন্ড স্বাভাবিক ও বাস্তবসম্মত দেখাবে, যাতে এডিট করা ছবিটি কৃত্রিম না লাগে।

বর্তমানে নয়া ফিচারটি ধীরে ধীরে সীমিত সংখ্যক iOS বিটা ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে। WABetaInfo র রিপোর্ট অনুযায়ী, প্রথমে অ্যান্ড্রয়েড বিটা ভার্সনে এই ফিচারটির অস্তিত্ব ধরা পড়লেও, এখন তা iOS বিটা ব্যবহারকারীদের কাছেও পৌঁছতে শুরু করেছে। TestFlight-এর মাধ্যমে কিছু নির্বাচিত iPhone ব্যবহারকারী ফটো Status তৈরি করার সময় একেবারে নতুন এডিটিং স্ক্রিন দেখতে পাচ্ছেন। এই স্ক্রিনে প্রচলিত ফিল্টারের পাশাপাশি যুক্ত হয়েছে একাধিক AI-ভিত্তিক টুল, যা সরাসরি Meta AI দ্বারা পরিচালিত।

Related Articles