দেশ

Delhi Police: ৫০ কোটি টাকার বেশি প্রতারণা! ডিজিটাল জালিয়াতি চক্রের মূল পান্ডা সহ ১০ জন গ্রেফতার

এই চক্রের মাধ্যমে ৫০ কোটি টাকারও বেশি জালিয়াতি করা হয়েছে বলে মঙ্গলবার একজন আধিকারিক জানিয়েছেন।

Truth of Bengal: দিল্লি পুলিশ একটি বড়সড় সাফল্য অর্জন করে ডিজিটাল প্রতারণা ও তোলাবাজির অভিযোগে যুক্ত থাকার দায়ে মোট ১০ জনকে গ্রেফতার করেছে। এই চক্রের মাধ্যমে ৫০ কোটি টাকারও বেশি জালিয়াতি করা হয়েছে বলে মঙ্গলবার একজন আধিকারিক জানিয়েছেন। ধৃতদের মধ্যে এই গ্যাংয়ের মূল মাথাও রয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিভিন্ন রাজ্য থেকে একটি বহু-রাজ্যব্যাপী অভিযানে গ্রেফতার করা হয়েছে। এই অভিযান দিল্লি, মহারাষ্ট্র, কেরল, ওডিশা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ এবং হরিয়ানা—মোট সাতটি রাজ্যে পরিচালিত হয়েছিল। পুলিশ সূত্রে খবর, ধৃতরা একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক ডিজিটাল জালিয়াতি ও তোলাবাজি চক্রের অংশ ছিল। তারা একাধিক অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে দেশজুড়ে সাধারণ মানুষকে নিশানা করত।

ওই আধিকারিক আরও জানান, “তদন্তে প্রকাশ পেয়েছে যে এই চক্রটি ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে (NCRP) নথিভুক্ত অন্তত ৬১টি অভিযোগের সাথে যুক্ত ছিল এবং মোট প্রতারণার পরিমাণ ৫০ কোটি টাকা ছাড়িয়ে গেছে।” চক্রের মূল অভিযুক্তদের কেরল, দিল্লি এবং মহারাষ্ট্রের মুম্বাই থেকে গ্রেফতার করা হয়েছে।

Related Articles