কলকাতা

ESMS: এজেন্সির কার্যকলাপ ট্র্যাক করতে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ‘ইএসএমএস’

নির্বাচন কমিশনের সিস্টেমের সঙ্গে সংযুক্তিকরণ থাকবে।

জয় চক্রবর্তী: নির্বাচন কমিশনের নির্দেশে একটি নির্দিষ্ট এপ্লিকেশন (অ্যাপ) তৈরি করা হচ্ছে। যেখানে ২৫ টি নোডাল এজেন্সি নিজেদের সমস্ত কার্যকলাপ আপলোড করবে। ‌ অ্যাপটির নাম হচ্ছে এলেকশন সিজার ম্যানেজমেন্ট সিস্টেম বা ‘ইএসএমএস’। মূলত ল ইনফোর্সমেন্ট এজেন্সিগুলো কি কি সামগ্রী সিজ করছে , কোথায় কত গ্রেফতার, অবৈধ টাকা উদ্ধার তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ এই অ্যাপ আপলোড করবে। ‌ বৃহস্পতিবার ২৫ টি এজেন্সির সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। এই অ্যাপটি সরাসরি নির্বাচন কমিশন নজর লাগবে।

নির্বাচন কমিশনের সিস্টেমের সঙ্গে সংযুক্তিকরণ থাকবে। যে সমস্ত বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আলোচিত হয়েছে বৃহস্পতিবারের বৈঠকে তার মধ্যে অন্যতম এক্সপেন্ডিচার সেনসিটিভ কনস্টিটিউন্সি এবং এক্সপেইন্ডিচার পকেট চিহ্নিতকরণ। এটা প্রাথমিক কাজ হবে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। ‌ সমস্ত এজেন্সিকে বলা হয়েছে এখন থেকেই কাজ শুরু করতে হবে। প্রত্যেকটি এজেন্সির একজন করে নোডাল অফিসারদের নাম চূড়ান্ত করণ করতে হবে ৩১শে ডিসেম্বরের মধ্যে।

Related Articles