কলকাতারাজ্যের খবর

ফোন ‘সুইচড অফ’ থাকলেই কড়া অ্যাকশন! ভোট নিয়ে নজিরবিহীন নির্দেশ কমিশনের

এই সমস্যারই কড়া সমাধান করতে এবার সরাসরি নির্দেশ জারি করল নির্বাচন কমিশন

Truth of Bengal: ভোট মানেই অভিযোগের পাহাড়।কোথাও ছাপ্পা, কোথাও ভোটারদের ভয় দেখানো, আবার কোথাও প্রভাব খাটানোর চেষ্টা। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষ বা প্রার্থীরা অভিযোগ জানাবেন কার কাছে? বহু ক্ষেত্রেই অভিযোগ ওঠে, দায়িত্বে থাকা আধিকারিকদের ফোনই মেলে না। এই সমস্যারই কড়া সমাধান করতে এবার সরাসরি নির্দেশ জারি করল নির্বাচন কমিশন।

কমিশনের স্পষ্ট নির্দেশ, ডিউটির সময় কোনও আধিকারিকের ফোন ‘সুইচড অফ’ রাখা যাবে না। শুধু তাই নয়, সংশ্লিষ্ট সব আধিকারিকের আপডেটেড ফোন নম্বর অবিলম্বে জেলা নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে আপলোড করতে হবে। সেই নম্বর পৌঁছে দিতে হবে সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের সমস্ত প্রার্থীর কাছেও।

কারা থাকছেন তালিকায়?

* জেনারেল, পুলিশ ও এক্সপেন্ডিচার অবজার্ভার
* জেলা নির্বাচনী আধিকারিক (DEO) ও পুলিশ সুপার
* রিটার্নিং অফিসার (RO) ও অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার (ARO)
* সেক্টর অফিসার ও সেক্টর পুলিশ অফিসার
* ফ্লাইং স্কোয়াড, কুইক রেসপন্স টিম (QRT) ও কন্ট্রোল রুমের নম্বর

কমিশন জানিয়েছে, এই সমস্ত নম্বর সাধারণ মানুষ ও প্রার্থীদের নাগালের মধ্যে রাখতে হবে, যাতে জরুরি পরিস্থিতিতে দ্রুত যোগাযোগ করা যায়।

Related Articles