ভোটার তালিকা আপডেটের শেষ সময় ঘোষণা, কোথায় মিলবে অতিরিক্ত সুযোগ?
নতুন সংশোধিত সময়সূচি ঘোষণা করা হয়েছে, তামিলনাড়ু, গুজরাত, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ছত্তিসগড় ও আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে, যেখানে প্রক্রিয়া এক সপ্তাহ বাড়ানো হচ্ছে।
Truth Of Bengal: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন পর্ব নিয়ে সময়সীমা বাড়ানো হবে কি না,তা নিয়ে গত কয়েক দিন ধরে নানা মহলে জল্পনা চলছিল। দেশের মোট ১২টি রাজ্যে চলছে এই বিশেষ প্রক্রিয়া। বৃহস্পতিবারই এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ দিন। তার আগেই দুটি সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। পাঁচ রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলে সময়সীমা বাড়ানো হল। কিন্তু পশ্চিমবঙ্গে বৃহস্পতিবারই শেষ দিন ফর্ম জমা দেওয়ার। অর্থাৎ সময়সীমা বাড়ানো হলো না নয় আর নির্দেশিকা অনুসারে।
নতুন সংশোধিত সময়সূচি ঘোষণা করা হয়েছে, তামিলনাড়ু, গুজরাত, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ছত্তিসগড় ও আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে, যেখানে প্রক্রিয়া এক সপ্তাহ বাড়ানো হচ্ছে। কিন্তু পূর্ব ঘোষণা মতোই বাংলা-সহ দেশের অন্যান্য রাজ্যগুলিতে বৃহস্পতিবারই শেষ হচ্ছে এই পর্বের ফর্ম জমা নেওয়া।
ভোটার তালিকাকে আরও নির্ভুল করতে বিশেষ নিবিড় সংশোধন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন ভোটারদের নাম অন্তর্ভুক্ত করা, মৃত বা অন্যত্র স্থানান্তরিত ভোটারদের নাম বাদ দেওয়া, এবং প্রয়োজনীয় তথ্য সংশোধন,এসবই এই পর্বের মূল উদ্দেশ্য। সংশ্লিষ্ট রাজ্যগুলির রিপোর্ট দেখে কমিশনের মত, অতিরিক্ত সময় পেলে প্রক্রিয়াটি আরও নিখুঁতভাবে সম্পন্ন করা যাবে বলেই সময় বাড়ানো হয়েছে কিছু জায়গায়।






