কালনা হত্যাকাণ্ড: চার অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ
জরিমানা অনাদায় হলে আরও ৬ মাসের অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে দোষীদের।
Truth Of Bengal, কালনা: পূর্ব বর্ধমানের কালনা গ্রামে খুনের ঘটনায় রায়দান আদালতের। ২০১৭ সালের ৩ এপ্রিল কল্যাণপুর গ্রামে এক অজ্ঞাত ব্যক্তিকে গুলি করে খুনের ঘটনায় জড়িত চারজন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ১০,০০০ টাকা জরিমানা করার নির্দেশ দিলেন মহামান্য অতিরিক্ত জেলা ও দায়রা জজ, কালনা। জরিমানা অনাদায় হলে আরও ৬ মাসের অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে দোষীদের।
ঘটনা সূত্রে জানা যায়, সেদিন সকালে মাঠে কাজ করতে যাওয়া কয়েকজন মহিলা রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা এক ব্যক্তির দেহ দেখে পুলিশকে খবর দেন। তদন্তের দায়িত্ব পান কালনা থানার এসআই দিগ্বিজয় নন্দী। পুলিশের সুনিপুণ তদন্তে উঠে আসে যে ওই ব্যক্তি গুলিতেই মৃত্যু হয় মহিলাদের। এরপর ধারাবাহিক তদন্ত, প্রমাণ সংগ্রহ এবং সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে চার অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
আদালতে চার্জশিট জমা দেওয়ার পর দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে বিচারক দোষীদের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এই রায় পুলিশ প্রশাসনের কঠোর পরিশ্রম, পেশাদারিত্ব ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সফলতা।স্থানীয় বাসিন্দারাও বলেন, আদালতের এই রায় সামাজিক নিরাপত্তা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে।






