৫২ ম্যাচে ১৪৫টা গোলের মালিক ১২ বছর বয়সী ফুটবলারের সঙ্গে চুক্তি করে বিতর্কে নাইকি
যেমন ভিক্টর ভালদেস, সেস্ক ফ্যাব্রেগাস, জর্দি আলবা, থিয়াগো আলকানতারা, গাভি, আনসু ফাতি, লামিনে ইয়ামাল।
Truth Of Bengal: বার্সেলোনা নামটাই ফুটবলারদের কাছে একটা স্বপ্ন। যে ক্লাবের জার্সি গায়ে চড়ানোর সুযোগ পেলে সহজে কেউ তা হাতছাড়া করেন না। এমনকি করতে চানও না। আর কেনই বা করবেন, ক্লাবটাতো আর যে সে নয়, বার্সেলোনা বলে কথা। ফুটবল বিশ্বে কত বড় বড় তারকারা এই ক্লাবের জার্সি পরে মাঠ কাঁপিয়েছেন, সেই তালিকায় রয়েছেন লিওনেল মেসি, জাভি হার্নান্ডেজ, আন্দ্রেস ইনিয়েস্তা, সের্হিও বুসকেটস, কার্লোস পুয়োল, পেপ গার্দিওলা… নামের তালিকাটা অনেকটা লম্বা। সেই তালিকায় যুক্ত হতে পারে আরও বেশ কিছু নাম। যেমন ভিক্টর ভালদেস, সেস্ক ফ্যাব্রেগাস, জর্দি আলবা, থিয়াগো আলকানতারা, গাভি, আনসু ফাতি, লামিনে ইয়ামাল।
ফুটবল বিশ্বে এরা সবাই পরিচিত বার্সেলোনার দৌলতে। এই কথা অস্বীকার করার কোনও জায়গা নেই। কেননা সকলেই বার্সার ফুটবল অ্যাকাডেমি ‘লা মাসিয়া’ থেকেই উঠে এসে এরা সবাই আজ কিংবদন্তী। এবার সেই অ্যাকাডেমি থেকে উত্থান হয়ে ইতিমধ্যে নজর কাড়তে শুরু করেছেন ১২ বছর বয়সী ডেসটিনি কোসিসো এজিফোর।
ডেসটিন তাঁর বিস্ময় প্রতিভার দৌলতে ইতিমধ্যেই স্থান করে নিয়েছেন কাতালানদের বয়স ভিত্তিক দলে। এই কিশোর ফুটবল পায়ের গোল করার নজির দেখলেই বোঝা যাচ্ছে আগামী দিনে বিশ্ব ফুটবলকে আরও এক তারকা দিতে চলেছে স্পেনের ক্লাবটি। এই বয়সেই এমবাপে, ইয়ামলদের সঙ্গে তাঁর নাম নিয়ে আলোচা শুরু হয়ে গিয়েছে। কারণ একটাই, ডেসটিনির গোল করার ক্ষমতা।
কাতালানদের ক্লাবে এসে প্রথমেই নিজের জাত চিনিয়েছিলেন ডেসটিন। অনুর্ধ্ব-১২ দলের অনুশীলনে ৯ ম্যাচে করেছিলেন ১৬টি গোল। কিন্তু গত বছর সাত জনের দলে খেলে ৫২ ম্যাচে করেন ১৪৫টি গোল। যা দেখে টনক নড়ে যায় সবার। এমনকি ডেসটিনের এই পারফরম্যান্সের কারণেই তাঁর সঙ্গে চুক্তি করে ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা নাইকি।
এরপরই শুরু হয় বিতর্ক। কেননা ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার নিয়ম অনুযায়ী কোনও খেলোয়াড় ১৬ বছর বয়সে না পৌঁছানো পর্যন্ত এবং প্রথম পেশাদার চুক্তি না করা পর্যন্ত তাদের সঙ্গে প্রতিনিধিত্বমূলক চুক্তি করতে এজেন্টদের বারণও করা হয়েছে।
সংবাদমাধ্যম জানা গিয়েছে, এমন কোনও নিয়ম নেই, যা এজেন্টদের ওই বয়সের আগেই কোনও উঠতি খেলোয়াড় এবং তাঁর পরিবারকে বাণিজ্যিক চুক্তি–সংক্রান্ত পরামর্শ দিতে বাধা দিতে পারে। এর আগেও এইরকম ঘটনা ঘটেছে। এখন দেখা যাক শেষ ডেসটিনকে নিয়ে এই বিতর্কের রেশ কোথায় গিয়ে দাঁড়ায়।






