West Bengal CHO Recruitment: বাঁকুড়া-ঝাড়গ্রামে বিশাল নিয়োগ, এই পদে ১৮৬ শূন্যপদে চাকরির সুযোগ
রাজ্যর স্বাস্থ্য দফতরের অফিশিয়াল ওয়েবসাইট www.wbhealth.gov.in মারফত আবেদন করতে হবে।
Truth of Bengal: রাজ্যর চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। জঙ্গলমহলের ২ জেলা বাঁকুড়া ও ঝাড়গ্রামে ১৮৬ শূন্যপদে নিয়োগ করা হবে। কমিউনিটি হেলথ অফিসার পদে নিয়োগ করা হবে। বাঁকুড়ার ক্ষেত্রে ২৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে হবে। ঝাড়গ্রামের ক্ষেত্রে অনলাইনে আবেদন করতে হবে ২৫ নভেম্বরের মধ্যে। রাজ্যর স্বাস্থ্য দফতরের অফিশিয়াল ওয়েবসাইট www.wbhealth.gov.in মারফত আবেদন করতে হবে। আবেদনপত্র পূরণ করে সঠিকভাবে তারপর প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে। জেনারেল ক্যাটাগরির আবেদনকারীদের জন্য ১০০ টাকা আর সংরক্ষিত তপশিলি জাতি ও উপজাতি আর ওবিসি চাকরিপ্রার্থীদের জন্য ৫০ টাকা আবেদনমূল্য লাগবে।
বাঁকুড়া ও ঝাড়গ্রাম জেলার সুস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য পরিষেবা উন্নত করতেই কমিউনিটি হেলথ অফিসার পদে নিয়োগ করা হবে। চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, বাঁকুড়ায় কমিউনিটি হেলথ অফিসার (নার্সিং) পদে শূন্যপদ ১০০। কমিউনিটি হেলথ অফিসার (বিএএমএস) পদে শূন্যপদ ৫। কমিউনিটি হেলথ অফিসার পদে আবেদনের জন্য বিএসসি নার্সিং ডিগ্রি থাকতে হবে। কমিউনিটি হেলথ নিয়ে ইন্টিগ্রেটেড সার্টিফিকেট কোর্স পাশ করতে হবে। ২০২১ সালে বা তারপর ডিগ্রি বা সার্টিফিকেট কোর্স পাশ করতে হবে পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। বয়স হতে হবে ২১-৪০ বছরের মধ্যে। মাসিক বেতন মিলবে ২০ হাজার টাকা।
এরসঙ্গে মাসিক ৫ হাজার টাকা বাবদ পারফরম্যান্স ইনসেন্টিভ মিলবে। প্রশিক্ষণের সময় স্টাইপেন্ড মিলবে ১০ হাজার টাকা করে। লিখিত পরীক্ষা, জেলা স্বাস্থ্য দফতর আয়োজিত ইন্টারভিউ মারফত যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে। নথিপত্র যাচাই করা হবে।






