আন্তর্জাতিক

Bangladesh Power Dues: আদানি পাওয়ার বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুঁশিয়ারি

যদিও এই বিষয়ে বাংলাদেশের বিদ্যুৎ উপদেষ্টা মুহাম্মদ ফউজুল কবির খান দাবি করেছেন যে, "আলোচনা প্রক্রিয়া এখনও চলছে।

Truth of Bengal: বাংলাদেশের কাছে বিদ্যুৎ সরবরাহ বাবদ বকেয়া পাওনা সংক্রান্ত বিরোধ মেটাতে ভারতের আদানি পাওয়ার লিমিটেড (এপিএল) সম্ভবত আন্তর্জাতিক সালিশি প্রক্রিয়ায় (International Arbitration) অংশ নিতে চলেছে। সূত্রের খবর অনুযায়ী, যদি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) চলতি মাসের ১০ তারিখের মধ্যে বকেয়া অর্থ পরিশোধ না করে, তবে ভারতের আদানি পাওয়ার ১১ নভেম্বর থেকেই বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ার বিষয়ে কঠোর সতর্কতা জারি করেছে (Bangladesh Power Dues)।

যদিও এই বিষয়ে বাংলাদেশের বিদ্যুৎ উপদেষ্টা মুহাম্মদ ফউজুল কবির খান দাবি করেছেন যে, “আলোচনা প্রক্রিয়া এখনও চলছে। আলোচনা শেষ হলে প্রয়োজনে আন্তর্জাতিক সালিশিতে যাওয়া হবে।” উল্লেখ্য, এই বিরোধের সূত্রপাত ২০১৭ সালে সই হওয়া একটি চুক্তির অংশ হিসেবে সরবরাহ করা বিদ্যুতের টাকা পরিশোধ নিয়ে। এপিএল এবং বিপিডিবির মধ্যে এই অর্থ পরিশোধ নিয়েই মতবিরোধ চলছে।

আলোচনার মাঝেই বিদ্যুৎ উপদেষ্টা কবির খান আরও ইঙ্গিত দিয়েছেন যে, “আদানির চুক্তিতে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে তা বাতিলও করা হতে পারে।” সব মিলিয়ে ভারত ও বাংলাদেশের এই দুই পক্ষের মধ্যে বিদ্যুৎ বকেয়া নিয়ে আইনি ও বাণিজ্যিক লড়াই এখন তুঙ্গে।

Related Articles