রাজ্যের খবর

Mirzapur Village: ১৪ হাত উচ্চতার কালীপ্রতিমা! কালিয়াগঞ্জের মির্জাপুর গ্রামে শুরু হচ্ছে সুবিশাল বোল্লা কালীর বাৎসরিক মহাপূজা

প্রথা অনুসারে রাস পূর্ণিমার পরবর্তী শুক্রবার অর্থাৎ আগামী ৭ নভেম্বর রাতে মির্জাপুর গ্রামে বোল্লা কালীমাতার বাৎসরিক মহাপুজো অনুষ্ঠিত হবে।

সত্যেন মহন্ত, উত্তর দিনাজপুর: কালিয়াগঞ্জের মির্জাপুর গ্রামে ১৪ হাত উচ্চতার বোল্লা কালীপুজা ও মিলন মেলার প্রস্তুতি শুরু হয়েছে। প্রথা অনুসারে রাস পূর্ণিমার পরবর্তী শুক্রবার অর্থাৎ আগামী ৭ নভেম্বর রাতে মির্জাপুর গ্রামে বোল্লা কালীমাতার বাৎসরিক মহাপুজো অনুষ্ঠিত হবে। ১৪ হাত উচ্চতার এই বোল্লা কালীপুজার পূজোর পরবর্তী তিনদিন বাউলগানের আসর এবং চতুর্থ তথা শেষদিন বহিরাগত শিল্পী সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

দক্ষিণ দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী বোল্লা কালীপুজা ও মেলার অনুকরণেই কালিয়াগঞ্জের মির্জাপুর গ্রামে এই ১৪ হাত বোল্লা কালীপুজার আয়োজন করা হয়। কালিয়াগঞ্জের অনন্তপুর অঞ্চলের সীমান্তবর্তী গ্রাম মির্জাপুর গ্রামবাসীদের সম্মিলিত উদ্দ্যোগে এই বোল্লা কালীপুজার বড় আকর্ষণই ১৪ হাত অর্থাৎ ২১ ফুট উচ্চতার সুবিশাল মা কালীপ্রতিমা। মির্জাপুর গ্রামের ১৪ হাত বোল্লা কালীপুজায় কালিয়াগঞ্জ এবং আশপাশের বিভিন্ন এলাকার মানুষের সমাগম হয়ে থাকে।

পুজো কমিটির সহ সভাপতি রাজ কুমার বর্মণ বলেন, একসময় আমাদের গ্রামের বহু মানুষই পুজো দিতে বালুরঘাটের বোল্লাকালীর মেলায় যেত।কিন্তু সবার পক্ষে বোল্লা কালীতে যাওয়া সম্ভব হয়ে উঠে তাই সকল ভক্তদের ভক্তির টানেই এরপর মির্জাপুর বাসিন্দারা সম্মিলিত উদ্যোগে ১৭ বছর আগে গ্রামেই ১৪ হাতের মা বোল্লাকালীর পূজো শুরু করে।

Related Articles