আন্তর্জাতিক

ছেলের জয়ে খুশি মা, আবেগঘন শুভেচ্ছা পরিচালক মীরা নায়ারের

ছেলের সাফল্যে গর্বিত জোহরানের মা মীরা নায়ার

Truth Of Bengal: জয় নিউইয়র্কে হলেও, মামদানিকে নিয়ে খুশি মার্কিন যুক্তরাষ্ট্রের একাংশ সহ বহু ভারতীয়রা। যেভাবে ট্রাম্পের দেওয়া হুঁশিয়ারিকে গুরুত্ব না দিয়ে তিনি সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছেন, তার প্রশংসা করছে মার্কিন নাগরিকরা। তাঁর জয়তে যেমন খুশি আমেরিকার নাগরিকদের একাংশ, তেমনি খুশি তাঁর মা, তথা বিশিষ্ট পরিচালক, মীরা নায়ার। ছেলেকে এই জয়ের জন্য তিনি শুভেচ্ছা জানান।

বলিউডের অন্যতম জনপ্রিয় চিত্র পরিচালক জোয়া আখতার একটি পোষ্টের মাধ্যমে শুভেচ্ছা জানান এনওয়াইয়ের নয়া মেয়রকে। সেই পোস্ট শেয়ার করে সোশ্যাল মিডিয়া থেকে মীরা নায়ার সকলের সঙ্গে এই আনন্দের মুহূর্ত ভাগ করে নেন। তিনি স্পষ্ট করে দেন যে তিনি কতটা খুশি ও গর্বিত ছেলের এই সাফল্যে। তিনি লেখেন, “জোহরান ইউ বিউটি”।

উল্লেখ্য, মামদানি প্রার্থী হওয়ার পর থেকেই তাঁকে নানাভাবে নিশানা করতে থাকেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, রীতিমতো হুঁশিয়ারিও দেন তিনি এবং জানান যে যদি মামদানি জয় পান, তাহলে নিউইয়র্ক সিটির জন্য কেন্দ্রীয় সরকারি অনুদান বন্ধ করে দেওয়া হবে। তবে সেই হুঁশিয়ারি এলো না কাজে। বরং বড় ব্যবধানে জয় পান মামদানি। এরপরই তিনি নিশানা করেন মার্কিন প্রেসিডেন্টকে এবং বলেন, “ডোনাল্ড ট্রাম্প আপনাকে আমি চারটি শব্দ বলতে চাই – আরও জোরে চিৎকার করুন।” মার্কিন প্রেসিডেন্টের তরফ থেকেও ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করা হয়েছে দলের এই পরাজয় প্রসঙ্গে। তাঁর মতে, তাঁর প্রার্থী হয়ে না দাঁড়ানো এবং শাটডাউন দুটি মূল কারণ পরাজয়ের।