শিলিগুড়ির হাকিম পাড়ায় বেসরকারি নার্সিংহোমে অগ্নিকাণ্ডের ঘটনা, ব্যাপক চাঞ্চল্য
Truth Of Bengal: ফের অগ্নিকাণ্ডের ঘটনা! এক বেসরকারি নার্সিংহোমে আগুন লাগার ঘটনার খবর পাওয়া যাচ্ছে। শিলিগুড়ির (Siliguri) হাকিম পাড়ায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।
আরও পড়ুনঃ ভাইফোঁটার রাতে শব্দবাজি ফাটানোয় প্রতিবাদ, আক্রান্ত দম্পতি?
জানা যায়, বৃহস্পতিবার রাতে নার্সিংহোমের গ্রাউন্ড ফ্লোরের স্টোর রুম থেকে আগুনের ধোঁয়া বেরোতে দেখতে পান হাসপাতালের কর্মীরা। এই দেখেই আতঙ্কিত হয়ে পড়েন তারা এবং তড়িঘড়ি খবর দেন দমকলকে। তবে আগুনের তীব্রতা এতটাই ছিল যে মুহূর্তের মধ্যে গ্রাস করে নেয় স্টোর রুমটিকে। (Siliguri)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে যায় শিলিগুড়ি স্টেশন থেকে দমকলের দুটি ইঞ্জিন। অপরদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের উচ্চপদস্ত আধিকারিকরা। এরপর দমকল কর্মীদের প্রায় একঘন্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন বেসরকারি হাসপাতালে থাকা রোগী থেকে শুরু করে তাদের আত্মীয়-স্বজনরা। এরপরেই তড়িঘড়ি ৭০ জন রোগীকে হাসপাতাল থেকে বাইরে বের করা হয়। (Siliguri)
তবে কীভাবে আগুন লাগলো তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। যদিও দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পাশাপাশি বেসরকারি হাসপাতালে অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকলেও তা ব্যবহার করার কেউ ছিল না বলেই দমকল কর্মীদের অভিযোগ। এই বিষয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি রাকেশ সিং জানান, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। ইতিমধ্যে গোটা ঘটনা নিয়ন্ত্রণে এসেছে। কীভাবে আগুন লাগল তা দমকলের কর্মীরা খতিয়ে দেখছে। যদি হাসপাতাল কর্তৃপক্ষের কোন গাফিলতি থাকে অবশ্যই তা খতিয়ে দেখা হবে। (Siliguri)






