সেরার সেরা সম্মান ২০২৫, সৃষ্টিশীল ধারাকে বজায় রাখার আহ্বান
কলকাতার বিখ্যাত রিজেন্টা অর্কোস হোটেল-এ এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে রবিবার সন্ধ্যায় এই সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়।
Truth Of Bengal: ভারতের সাংস্কৃতিক রাজধানী কলকাতায় দীপাবলির পুণ্যলগ্নে অনুষ্ঠিত হল ‘সেরার সেরা সম্মান–২০২৫’ (সিজন-৪)। কলকাতার বিখ্যাত রিজেন্টা অর্কোস হোটেল-এ এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে রবিবার সন্ধ্যায় এই সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়।
সিনেমা ও টেলিভিশন, সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, নৃত্য, সমাজসেবা, মেকআপ শিল্প সহ নানা ক্ষেত্রে অনবদ্য অবদানের জন্য বিভিন্ন গুণীজনদের হাতে তুলে দেওয়া হয় ‘সেরার সেরা সম্মান ২০২৫’। এই গৌরবময় আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত কবি সুদীপ চন্দ্র হালদার।
তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘বাংলার সমাজ ও সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধশালী। যাঁরা আজ নিজেদের কর্মক্ষেত্রে স্বকীয় অবদানের জন্য সম্মাননা পেয়েছেন, তাঁরা শুধু বাংলা নয়, সমগ্র ভারতকে এগিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এই সৃষ্টিশীল ধারাকে ভবিষ্যতেও বজায় রাখার আহ্বান জানাই।’ তিনি সম্মানপ্রাপ্ত সকলকে আন্তরিক অভিনন্দন জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাঁজ আইডিয়াল ফাউন্ডেশন-এর পরিচালক রূপম চক্রবর্তীসহ একাধিক বিশিষ্ট ব্যক্তি ও গুণীজন।






