খেলা

এশিয়া কাপে ট্রফি বিতর্কের ইস্যুতে নিজেদের মনোভাবে অনড় বিসিসিআই, প্রত্যাখ্যান নাকভির পরামর্শ

Truth Of Bengal:  চলতি বছরের এশিয়া কাপে ভারত ফাইনাল ম্যাচে পাকিস্তানকে পরাজিত করলেও, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসীন নাকভির হাত থেকে ট্রফি নেয়নি ভারতীয় দল।  এর মূল কারণ অবশ্যই পহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট জঙ্গি হামলা। এর পর অবশ্য জল বহুদূর গড়ায় এই ট্রফি ইস্যুতে। শেষ পর্যন্ত গত মঙ্গলবার ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সচিব দেবজিৎ সইকিয়া এই ট্রফি যাতে ভারতকে দেওয়া হয় তার জন্য অনুরোধ করেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে। এমনকি তাতে কাজ না হলে তারপর আইসিসি-তেও জানানোর হুমকিও দেন তিনি। এরপর ভারতকে দুবাইয়ের অফিস থেকে খেলোয়াড় পাঠিয়ে ট্রফি নেওয়া হবে বলে পরামর্শ দেন।

আরও পড়ুনঃ Curry Leaves: কম বয়সে চুল পেকে বুড়ো হওয়া আর নয়! ঘরেই বানান ‘ম্যাজিক’ কারিপাতার সেরাম

কিন্তু এরপরও ভারতীয় ক্রিকেট বোর্ড তাঁর দাবি প্রত্যাখ্যান করেছে। সংবাদ সংস্থা সূত্রে খবর, বিসিসিআই কর্তারা আইসিসির সভায় পুরো বিষয়টি উত্থাপন করবেন। এবং তাঁরা যে নাকভির এই প্রস্তাব মানছেন না তাও জানিয়ে দিলেন নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা। এমনকি ওই কর্তার দাবি, আগামী ডিসেম্বর মাসের ৪ ও ৭ তারিখ আইসিসির সাধারণ সভা অনুষ্ঠিত হবে, সেখানেই বিষয়টি বোর্ডের পক্ষ থেকে উত্থাপন করা হবে।

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/

প্রসঙ্গত, গত ৩০ সেপ্টেম্বর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় ভারত চ্যাম্পিয়ন হওয়ার পরও কেন তাদের হাতে ট্রফি দেওয়া হল না, তা নিয়ে তীব্র ক্ষোভ জানিয়েছিলেন বিসিসিআই কর্তা রাজীব শুক্লা। এরপর তো অনেকেই সমালোচনার ঝড় বইয়ে দেন। এখন দেখার শেষ পর্যন্ত আইসিসি এই ব্যাপারে কি সিদ্ধান্ত গ্রহণ করে।

 

 

 

Related Articles