রাজ্যের খবর

মূল্যবৃদ্ধি-অনলাইন রিটেলের চাপে ভাতৃদ্বিতীয়ার বাজারে মন্দা! হতাশ খুচরো ব্যবসায়ীরা

বিশ্বদীপ নন্দী, বালুরঘাট: বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসব এলেই বাড়িতে ভুরিভোজের আয়োজন। অথচ, সেই উৎসবই এখন অনেকের মুখে হাসি আনতে পারছে না। দক্ষিণ দিনাজপুরের (South Dinajpur) খুচরো ব্যবসায়ীদের মুখে মন্দার সুর। কারণ, ভাতৃদ্বিতীয়ার বাজারেও তেমন বেচাকেনা নেই। দোকান খোলা থাকলেও, ক্রেতার আনাগোনা আগের মতো নেই বলেই জানাচ্ছেন বালুরঘাটের ব্যবসায়ীরা।

আরও পড়ুনঃ Sandeep Resigns: দলের পদে না থাকলেও ইস্টবেঙ্গল সুপার কাপ জিতুক, মন থেকে চাইছেন সন্দীপ

বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন ব্যবসায়ীরা বলছেন, “আগে ভাইফোঁটার আগের দিন দোকানে দাঁড়ানোর ফুরসত থাকত না। সকাল থেকে রাত পর্যন্ত ব্যবসা করেই মাসের খরচ উঠে যেত। এখন আর সেই অবস্থা নেই।” কারণ হিসেবে তাঁরা দেখছেন মূল্যবৃদ্ধি, অনলাইন শপিং ও মাল্টিন্যাশনাল রিটেল চেইনের দৌরাত্ম্য। (South Dinajpur)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/

অন্য় এক ব্যবসায়ীর কথায়, “মানুষ এখন মোবাইলে অর্ডার করছে। বাজারে আসছে না। দামও এমন বেড়েছে যে অনেকে আর আগের মতো কেনাকাটা করছে না।”এই মন্দা পড়েছে কাঁচা বাজারেও। মাছ-মাংস থেকে শুরু করে তরকারির ঝুড়ি — সর্বত্রই দাম বাড়ার ছাপ। খুচরো মুদিখানার ব্যবসায়ীরাও একই সুরে বলছেন, “এখন লোক আছে, উৎসবও আছে, কিন্তু ব্যবসা নেই।” (South Dinajpur)

তবে আশার আলো দেখা যাচ্ছে ডিমের বাজারে। এক ডিম ব্যবসায়ী জানিয়েছেন, “মানুষ এখন মাছ মাংসের বিকল্প হিসেবে বেশি করে ডিম খাচ্ছে। সেই কারণেই বিক্রি কিছুটা বেড়েছে।” সব মিলিয়ে, উৎসবের মরসুমে যখন আনন্দ আর কেনাকাটায় মাতোয়ারা থাকার কথা, তখন মূল্যবৃদ্ধি আর অনলাইন রিটেলের চাপে মুখ ভার ব্যবসায়ীদের। এখন দেখার বিষয়— এই কঠিন সময় পেরিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীরা কীভাবে আবার ঘুরে দাঁড়ায়। (South Dinajpur)

Related Articles