রাজ্যের খবর

রাস্তায় বচসা, মদ্যপ অবস্থায় যুবককে পিটিয়ে খুন!

ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে

Truth Of Bengal:  দক্ষিণ ২৪ পরগনার (South24Parganas) মহেশতলায় মঙ্গলবার রাতে এক যুবককে মারধর করে হত্যার অভিযোগে এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম বরুণ মণ্ডল (৪০)। ঘটনার পর গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত দুই ভাই চিরঞ্জিত মিত্র ও শুভঙ্কর মিত্রকে।

আরও পড়ুনঃ Sandeep Resigns: দলের পদে না থাকলেও ইস্টবেঙ্গল সুপার কাপ জিতুক, মন থেকে চাইছেন সন্দীপ

ঘটনাটি ঘটেছে মহেশতলার গোপালপুর মালিপাড়ায়, ১৩ নম্বর ওয়ার্ডে। এলাকায় কালীপুজো উপলক্ষে মঙ্গলবার রাতে পুজো মণ্ডপের সামনে একত্রিত হয়েছিলেন বরুণ মণ্ডল ও দুই ভাই চিরঞ্জিত ও শুভঙ্কর। তিনজনই ছিলেন পরিচিত, এমনকি বন্ধু বলেই জানা গিয়েছে।

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/

স্থানীয় সূত্রে খবর, রাত প্রায় ১১টা নাগাদ অজ্ঞাত কারণে তিনজনের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, সেই বিবাদ দ্রুত হিংসাত্মক রূপ নেয় এবং দুই ভাই মিলে বরুণকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, বরুণের বুকে একাধিক লাথি মারা হয়, ঘুসি ও লাঠির আঘাতেও ক্ষতবিক্ষত করা হয় তাকে। (South24Parganas)

স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় বরুণকে উদ্ধার করে দ্রুত বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় মহেশতলা থানার পুলিশ। প্রথমে চিরঞ্জিত ও শুভঙ্করকে থানায় নিয়ে যাওয়া হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাঁদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় তিনজনই মদ্যপ অবস্থায় ছিলেন এবং বচসার সময় ধাক্কাধাক্কিতে বরুণ রাস্তার ওপর পড়ে যান, তখনই তাকে ব্যাপক মারধর করা হয়। (South24Parganas)

ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাতেই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। খুনের মামলা রুজু করে অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ধারায় পদক্ষেপ নেওয়া হচ্ছে। বরুণ মণ্ডলের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ আরও স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

এই ঘটনা আরও একবার প্রশ্ন তুলছে — উৎসবের আনন্দে মাতোয়ারা জনজীবনে মদ্যপান ও হঠাৎ বিবাদের জেরে কীভাবে প্রাণ হারাচ্ছেন নিরীহ মানুষরা। প্রশাসনের দাবি, এলাকায় শান্তি বজায় রাখতে সর্বোচ্চ সতর্কতায় রয়েছে তারা। (South24Parganas)

Related Articles