Real Madrid Win: রেড কার্ডের ধাক্কা সামলে শেষ হাসি রিয়েলের! গেটাফেকে ১-০ গোলে হারাল মাদ্রিদ
অন্যদিকে, গেটাফের লড়াইকে কুর্নিশ জানিয়েছেন ফুটবলপ্রেমীরা। তারা পরাজিত হলেও যেভাবে ৯ জন নিয়ে লড়াই দিয়েছে, তার প্রশংসা করেছেন সকলে।
Truth of Bengal: চলতি ‘লা লিগা’য় দাপট অব্যাহত রিয়েল মাদ্রিদের। সোমবার তারা পরাজিত করল গেটাফেকে। যদিও বড় ব্যবধানে এই ম্যাচ নিজেদের ঝুলিতে তুলতে পারেনি তারা। ম্যাচের ফলাফল ১-০। আক্রমণাত্মক ফুটবল খেললেও একাধিক সুযোগ হাতছাড়া করেছে তারা। অন্যদিকে, গেটাফের লড়াইকে কুর্নিশ জানিয়েছেন ফুটবলপ্রেমীরা। তারা পরাজিত হলেও যেভাবে ৯ জন নিয়ে লড়াই দিয়েছে, তার প্রশংসা করেছেন সকলে। ফুটবল বিশেষজ্ঞদের মতে আরও বেশি গোল করতে পারত রিয়েল। কিন্তু দুজন কম নিয়েও তাদের ০-১তে আটকে দিতে পেরেছে গেটাফে, যা নৈতিক জয়ের সমান।
এদিন ম্যাচ খেলা হয় গেটাফের হোম গ্রাউন্ড কোলিসিয়াম স্টেডিয়ামে। প্রথম মিনিট থেকেই আক্রমণ করতে শুরু করে রিয়েল মাদ্রিদ। লাগাতার তারা এগোতে থাকে গেটাফের পেনাল্টি বক্স পর্যন্ত। যদিও কোনভাবে সেই আক্রমণ রুখে দিচ্ছিল হোম টিম। একের পর এক সুযোগ তৈরি হলেও রিয়েল ভেদ করতে পারেনি গেটাফের রক্ষণভাগকে। অন্যদিকে, গেটাফের কাছেও হাতেগোনা কয়েকটি সুযোগ আসে গোল করে এগিয়ে যাওয়ার। কিন্তু তারা সেগুলি গোলে পরিণত করতে সফল হয়নি। অবশেষে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে।
দ্বিতীয়ার্ধের শুরুটাও একইভাবে হয়। ফের অ্যাটাকিং ফুটবল খেলা শুরু করে রিয়েল মাদ্রিদ। অন্যদিকে, গেটাফেও একইভাবে নিজেদের ডিফেন্সের উপর ভর করে খেলতে থাকে। কিন্তু ৭৭ মিনিটের মাথায় ‘লাল কার্ড’ দেখানো হয় নিয়মকে। ফলে একজন খেলোয়াড় কম হয়ে যায় গেটাফের। ৮০ মিনিটের মাথায় রিয়েলকে এগিয়ে দেন দলের, তথা ফ্রান্সের তারকা স্ট্রাইকার, কিলিয়ান এম্বাপে। ৮৪ মিনিটের মাথায় আবারও গেটাফের একজন খেলোয়াড়কে ‘লাল কার্ড’ দেখানো হয়। তিনি স্যঙ্ক্রিস। এরপর আপ্রাণ চেষ্টা করেও ম্যাচে ঘুরে দাঁড়াতে পারেনি হোম টিম। শেষ পর্যন্ত ১-০ ফলাফলে জয় নিয়ে স্টেডিয়াম ছাড়ে রিয়েল মাদ্রিদ। এই মুহূর্তে তারা রয়েছে পয়েন্ট তালিকার শীর্ষস্থানে। অন্যদিকে, গেটাফে রয়েছে দ্বাদশ স্থানে।






