কলকাতা
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে গুলি করে খুনের চেষ্টা! হাসপাতালে ভর্তি নির্মল দত্ত
ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
Truth Of Bengal: ফের আক্রান্ত তৃণমূল। বলা যায়, মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছে ৩৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর। সল্টলেকে হামলার শিকার হন তিনি। কিন্তু কেন এই ঘটনা তা এখনও জানা যায়নি। তবে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
সকাল সাড়ে সাতটা নাগাদ বিধাননগর INTUC প্রেসিডেন্ট নির্মল দত্তের ওপর হামলা হয় অভিযোগ। সল্টলেকে তাঁকে গুলি করে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ। কোনও কারণবশত অভিযুক্ত ব্যক্তির বন্দুক থেকে গুলি বেরোয়নি, তবে বন্ধুকের বাট দিয়ে মারা হয় প্রাক্তন কাউন্সিলরকে। আহত হন তিনি। বর্তমানে বিধান নগর মহকুমা হাসপাতালে ভর্তি নির্মল দত্ত।






