আন্তর্জাতিক

মাঝ আকাশে এয়ার চায়নায় আগুন, জরুরি অবতরণ সাংহাইতে, ভিডিও ভাইরাল

স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন সিএ১৩৯ ফ্লাইটের সকল যাত্রীরা।

Truth Of Bengal: বড় বিপদের হাত থেকে রেহাই পেলেন এয়ার চায়নায় যাত্রা করা যাত্রীরা। কী ঘটনা ঘটেছে? শনিবার মাঝ আকাশে সেই মুহূর্তে হ্যাংজু থেকে সিউলগামী ফ্লাইটটি। লাগেজ রাখার জায়গায় জ্বলছে আগুন। গোটা কেবিন ভরে যায় ধোঁয়ায়। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন সিএ১৩৯ ফ্লাইটের সকল যাত্রীরা। তা অবতরণ করা হয় সাংহাইতে। নিরাপদেই বিমানটি এমারজেন্সি ল্যান্ডিং করে।

নিউ ইয়র্ক টাইমসের এক রিপোর্ট দাবি করেছে যে অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয় ক্রু সদস্যদের দ্বারা। পাশাপাশি, সুরক্ষিত সকল যাত্রী। যদিও দমকল বাহিনী ও মেডিকেল টিম প্রস্তুত ছিল সাংহাই বিমানবন্দরে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্যে। জানা গিয়েছে, এক যাত্রীর ব্যাগেজে লিথিয়াম ব্যাটারি রাখা ছিল এবং তাতে আগুন লেগে যায়।

এই ঘটনার ভিডিও সমাজমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং তাদেরকে চক্ষু চড়কগাছ নেটিজেনদের। অধিকাংশের মতেই, যেভাবে আগুন ধরেছে তা যেকোনও মানুষকেই ভয় ধরিয়ে দেবে। অনেকেই অনেকরকম কমেন্ট করেছেন তা দেখে। কেউ গাফিলতির অভিযোগ তুলেছেন, তো আবার দাবি করেছেন যে আগামীদিনে যাতে এমন ঘটনা না ঘটে, তার জন্য যাবতীয় সব পরীক্ষা করে রাখা প্রয়োজন। তবে দিনের শেষে নেট দুনিয়ায় এই মুহূর্তে এটি আলোচনার বিষয়। সকলেই এখন এই নিয়ে কথা বলছেন।

Related Articles