আন্তর্জাতিক

অসলোতে দূতাবাস বন্ধের সিদ্ধান্ত ভেনেজুয়েলার! নোবেল নিয়ে ক্ষুব্ধ মাদুরো সরকার?

Truth Of Bengal: আন্তর্জাতিক রাজনীতিতে চাঞ্চল্যকর মোড়! অসলোতে দূতাবাস বন্ধের সিদ্ধান্ত ভেনেজুয়েলার। সেই দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের এই সিদ্ধান্তে ব্যাপক হইচই পড়েছে দুই দেশে। কদিন আগেই নরওয়ের নোবেল কমিটি নোবেল শান্তি পুরস্কার দিয়েছে ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদোকে। তারপরই ভেনেজুয়েলা সরকারের এই সিদ্ধান্তে প্রশ্ন ওঠে যে মাচাদোকে পুরষ্কৃত করার শাস্তি নরওয়েকে দেওয়া হয়েছে কিনা  (Embassy Closure)।

আরও পড়ুনঃ Rahane Comments: অস্ট্রেলিয়া সিরিজের আগেই নির্বাচক নিয়োগ নিয়ে প্রশ্ন রাহানের

ভেনেজুয়েলা সরকারের তরফ থেকে এই সংক্রান্ত যে বিবৃতি দেওয়া হয়েছে, তাতে অবশ্য মাচাদোকে নোবেল দেওয়ার কথা বলা হয়নি। কিন্তু তা সত্ত্বেও এই প্রশ্ন থেকেই যাচ্ছে। শুধু তাই নয়, কী কারনে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাও পরিষ্কার করা হয়নি। শুধু বলা হয়েছে, ‘ফরেন সার্ভিস’কে নতুন রূপ দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে শুধু নরওয়ে একা নয়, দূতাবাস বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অস্ট্রেলিয়াতেও। (Embassy Closure)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

তবে এই সিদ্ধান্তে বেশ হতাশ হয়েছে নরওয়ে। সেই দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে এই ব্যাপারে অবস্থান জানানোও হয়েছে। মুখপাত্র সিসিলি রোয়াং বলেছেন, “দুঃখজনক এটা। বেশ কয়েকটি বিষয়ে আমাদের মধ্যে মতপার্থক্য আছে ঠিকই, তবে ভেনেজুয়েলার সঙ্গে কথাবার্তা চালিয়ে যেতে চাই আমরা। আমাদের সরকারের ওপর নোবেল পুরস্কার কমিটির সিদ্ধান্ত নির্ভর করে না।” (Embassy Closure)

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চরম বিরোধী মাদুরোর। যে গণতান্ত্রিক আন্দোলন চলছে ভেনেজুয়েলায়, তা সমর্থন করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের পরিবর্তে মাচাদো নোবেল শান্তি পুরস্কার জিতলেও, তিনি তা উৎসর্গ করেছেন ট্রাম্পকেই। যদিও অতীতে মাচাদো কৃতজ্ঞতা জানিয়েছেন ট্রাম্পকে। (Embassy Closure)

Related Articles