Rahane Comments: অস্ট্রেলিয়া সিরিজের আগেই নির্বাচক নিয়োগ নিয়ে প্রশ্ন রাহানের
কিন্তু কেন এমন দাবি করলেন রাহানে? এই সম্বন্ধে বলতে গিয়ে তিনি বলেন, ‘দিন যেভাবে প্রতিদিন অ্যাডভান্স হচ্ছে, ক্রিকেটও তার থেকে ব্যতিক্রম নয়।
Truth of Bengal: সামনেই টিম ইন্ডিয়ার অস্ট্রেলিয়ার সফর। অজি ভূমিতে গিয়ে সীমিত ওভারের সিরিজ খেলবে গম্ভীর ব্রিগেড। তার আগে ভারতীয় দল নির্বাচক কমিটির সদস্যদের নিয়ে এক সাক্ষাৎকারে তোপ দাগলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক অজিঙ্কা রাহানে (Rahane Comments)।
সম্প্রতি জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার চেতশ্বর পূজারাকে দেওয়া এক সাক্ষাৎকারে রাহানে বলেন, ‘ভারতীয় ক্রিকেটের জন্য ঘরোয়া ক্রিকেট থেকে ক্রিকেটার তুলে আনার জন্য যে নির্বাচকদের নিয়োগ করা হয় তার পদ্ধতি বর্তমানে একেবারে পরিবর্তন করা উচিত। বোর্ডের উচিত যে সমস্ত ক্রিকেটাররা অবসর গ্রহণ করেছেন খুব বেশি দিন হয়নি, তাঁদেরকেই নির্বাচক হিসেবে নিয়োগ করা (Rahane Comments)।’
কিন্তু কেন এমন দাবি করলেন রাহানে? এই সম্বন্ধে বলতে গিয়ে তিনি বলেন, ‘দিন যেভাবে প্রতিদিন অ্যাডভান্স হচ্ছে, ক্রিকেটও তার থেকে ব্যতিক্রম নয়। কাজেই আগে যাঁরা ক্রিকেট খেলে অবসর নিয়েছেন, তাঁর থেকে সম্প্রতি যে সমস্ত ক্রিকেটাররা অবসর নিয়েছেন তাঁরা অনেক বেশি আধুনিক ক্রিকেট সম্বন্ধে ওয়াকিবহাল থাকবেন। এটাই স্বাভাবিক। কেননা ২০-৩০ বছর আগে ক্রিকেট যেভাবে খেলা হত, এখন সেটা নিশ্চয়ই হয় না। স্পষ্ট কথা হল গতির সঙ্গে সঙ্গে নিজেকে তাল মিলিয়ে চলতে হবে। না হলেই বিপদ। এবং এটা হলে ক্রিকেটারও যে ভয়ডরহীনভাবে তাঁদের স্বাভাবিক খেলটা খেলতে পারবেন।’ এদিকে রাহানের এমন মন্তব্য যে বকলমে বর্তমান জাতীয় নির্বাচক অজিত আগরকরদের উদ্দেশ্য করে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এখন দেখা যাক রাহানের এই মন্তব্য ঘিরে আবার নতুন কোনও বিতর্কের সৃষ্টি হয় কি না (Rahane Comments)।






