প্রযুক্তি

Moto G06: ৭৪৯৯ টাকায় 7000mAh ব্যাটারি! বাজেট স্মার্টফোনে বড় ধামাকা আনল Motorola

Moto G06 Power স্মার্টফোন শুধু সিঙ্গল 4GB RAM + 64GB স্টোরেজ ভ্যারিয়ান্টে ৭৪৯৯ টাকা দামে পাওয়া যাবে।

Truth of Bengal: কম দামে বড়ে ব্যাটারি এবং ভালো পারফরমেন্স যুক্ত স্মার্টফোন খুঁজছেন? এমন ভারতীয় ক্রেতাদের কথা ভেবে ভারতের বাজারে Motorola তাদের জি-সিরিজের Moto G06 Power স্মার্টফোন আনল। সাশ্রয়ী মূল্যের স্মার্টফোনে 7000mAh ব্যাটারি, 6.88 ইঞ্চির বড়ো ডিসপ্লে, 50MP ক্যামেরা রয়েছে। Moto G06 Power স্মার্টফোন শুধু সিঙ্গল 4GB RAM + 64GB স্টোরেজ ভ্যারিয়ান্টে ৭৪৯৯ টাকা দামে পাওয়া যাবে। ১১অক্টোবর থেকে নয়া মডেলের স্মার্টফোন Flipkart ও Motorola এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কেনা যাবে। স্মার্টফোনে প্রিমিয়াম লুকের জন্য Vegan Leather ফিনিশ ডিজাইন এবং Pantone-কিউরেটেড Laurel Oak, Tendril এবং Tapestry তিনটি অসাধারণ রঙে মিলবে (Moto G06)।

Moto G06 Power স্মার্টফোনে 6.88 ইঞ্চির বড় HD+ ডিসপ্লে এবং সুরক্ষার জন্য কর্নিং গোরিলা গ্লাস 3 প্রোটেকশন সাপোর্ট রয়েছে। প্রসেসিঙের জন্য Moto G06 Power স্মার্টফোনে MediaTek G81 Extreme প্রসেসর রয়েছে। উন্নত মানের ভিডিও ও ছবি তোলার জন্য স্মার্টফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। স্মার্টফোনের ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল কোয়াড-পিক্সেল এবং একটি অন্যান্য সেন্সর রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য স্মার্টফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে (Moto G06)।

পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনটিতে 7000mAh বড়ো ব্যাটারি রয়েছে। স্মার্টফোনকে জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP64 রেটিং দেওয়া হয়েছে। একইসঙ্গে স্টেরিও স্পিকার ও Dolby Atmos রয়েছে। এই স্মার্টফোনটিতে Moto Gesture ফিচারও রয়েছে। কানেক্টিভিটির জন্য স্মার্টফোনে 4G, Wi-Fi, 3.5mm হেডফোন জ্যাক ও Bluetooth সহ বিভিন্ন ফিচার রয়েছে। Moto G06 Power স্মার্টফোনটি Android 15 অপারেটিং সিস্টেমে চলবে (Moto G06)।

Related Articles