ম্যাচের সময় ঘড়ি দেখতে ভুলে গিয়েই কাসপারভের কাছে হার আনন্দের
সেই আনন্দ ও কাসপারভ পরস্পরের মুখোমুখি হয়েছিলেন ক্লাস চেস প্রতিযোগিতায়।
Truth Of Bengal: দাবার বোর্ডে আনন্দ বনাম কাসপারভের লড়াই কারোর কাছেই অজানা নয়। তাঁরা দু’জন দাবার বোর্ডে মুখোমুখি হওয়া মানেই এখনও তেমন কৌতুহল দাবাপ্রেমীদের মধ্যে। সেই আনন্দ ও কাসপারভ পরস্পরের মুখোমুখি হয়েছিলেন ক্লাস চেস প্রতিযোগিতায়। তিনদিনের ম্যাচে প্রথমে পিছিয়ে ছিলেন আনন্দ। তারপর শুক্রবার কাসপারভকে পিছনে ফেলে প্রথম রাউন্ডে এগিয়ে গেলেও শেষ মুহূর্তে ভারতীয় কিংবদন্তীর ভুলে ম্যাচে বাজিমাত করে দিলেন রুশ দাবাড়ু।
Garry Kasparov: “I did not expect to end up this match as a winner.”
Congratulations and until next time, Garry! We always love to have you back at Saint Louis Chess Club!#ClutchChess #KasparovAnand pic.twitter.com/LdhQuLAD9P
— Saint Louis Chess Club (@STLChessClub) October 10, 2025
কিন্তু কি কারণে আনন্দকে এই ম্যাচে হারের মুখ দেখতে হল, যা শুনলে অনেকেই অবাক হবেন। আবার অনেকে ভাববেন, এটা সম্ভব! আসলে এটাই হয়েছে। ম্যাচ শেষে আনন্দ বলেন, ‘প্রথম গেম চলার মাঝে একটা সময় হাতের ঘড়িতে দেখি হাতে এক মিনিটেরও কিছু বেশি সেকেন্ড সময় আছে। তারপর যেটা হল, আমার আর ঘড়ি দেখা হল না। ভুলেই গিয়েছিলাম।’
এদিকে চির প্রতিদ্বন্দ্বী আনন্দকে হারিয়ে স্বাভাবিকভাবেই দারুণ খুশি রুশ দাবাড়ু কাসপারভ। ম্যাচ শেষে তিনি বলেন, ‘১৯৯৫ সালে যখন আনন্দের মুখোমুখি হয়েছিলাম, তখন দাবাড় নিয়ম থেকে পরিস্থিতি সম্পূর্ণ আলাদা ছিল। দীর্ঘ ৩০ বছর পর আবার আনন্দের মুখোমুখি হতে পেরে দারুণ লাগছে।


