আন্তর্জাতিক

Tarique Rahman: লন্ডন থেকে ফিরছেন তারেক রহমান!

তিনি জানান, আগামী নির্বাচনে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলেছে। তিনি আরো বলেন, দেশে একটি 'মুক্ত ও গ্রহণযোগ্য' নির্বাচন হলেই ছাত্র-জনতার অভ্যুত্থান পূর্ণতা পাবে।

Truth of Bengal: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীঘ্রই লন্ডন থেকে দেশে ফিরছেন। এক সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে। তিনি জানান, আগামী নির্বাচনে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলেছে। তিনি আরো বলেন, দেশে একটি ‘মুক্ত ও গ্রহণযোগ্য’ নির্বাচন হলেই ছাত্র-জনতার অভ্যুত্থান পূর্ণতা পাবে। সেই নির্বাচনে জয়লাভ করে বিএনপি দেশ পরিচালনার জন্য প্রস্তুত রয়েছে (Tarique Rahman)।

তারেক রহমান আরো জানিয়েছেন, , শারীরিক সক্ষমতা থাকলে প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া নির্বাচনে অবশ্যই কোনও ভূমিকা নেবেন। তিনি বলেন, ‘আপনাদের সবার চোখের সামনেই তাঁর উপরে অত্যাচারের করা হয়েছিল। তবুও তিনি আপস করেননি। মিথ্যা মামলায় জড়িয়ে তাঁকে জেলখানায় নিয়ে যাওয়া হয়। খালেদা নির্বাচনে অংশ নেবেন কি না, এই প্রশ্নের উত্তরে তারেক বলেন, ‘এটা আমি এখনও বলতে পারছি না। তাঁর শারীরিক বিষয়ের ওপর নির্ভর করছে।’ প্রসঙ্গত, ইউনূস সরকারে আসার পর থেকে ভোটের দাবি ওঠে (Tarique Rahman)।

চলতি বছরের নির্বাচনের দাবি তোলে বিএনপি। তারা বারংবার বলেছেন চলতি বছরেই নির্বাচন দরকার।  কিন্তু মহম্মদ ইউনূস বলেছেন চলতি বছরে নয়, আগামী বছরে ফেব্রুয়ারীতে ভোট হবে। উল্লেখ্য, অন্তর্বর্তী সরকার গঠনের আগে ইউনূস ছিলেন প্যারিসে। হাসিনার পতনের পরে প্যারিস থেকে ঢাকায় আসেন তিনি এবং দায়িত্বগ্রহণ করেন। শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে শুধু অশান্তি গোলমালের খবর সামনে এসেছে (Tarique Rahman)।

Related Articles