Galaxy M07: উৎসবের মরশুমে বাম্পার অফার! মাত্র ₹৬৯৯৯ টাকায় Samsung Galaxy M07 লঞ্চ
যাঁরা গেমিং বা হেভি প্রসেসিঙের জন্য স্মার্টফোন চান না, শুধু ফোন করা হোয়াটসঅ্যাপ বা ইন্সটাগ্রাম রিল বা ইউটিউব ব্যবহার করার জন্য স্মার্টফোন কিনতে চান তাঁদের জন্য Samsung Galaxy M07 স্মার্টফোনটি একটি দারুণ বিকল্প
Truth of Bengal: উৎসবের মরশুমে প্রিয়জনকে নতুন স্মার্টফোন উপহার দিতে চান? Samsung ভারতে লো বাজেট রেঞ্জে নতুন Samsung Galaxy M07 স্মার্টফোন আনল। মাত্র ৬৯৯৯ টাকা রেঞ্জে স্মার্টফোনটিতে 6.7 ইঞ্চির বড়ো স্ক্রিন, শক্তিশালী 5000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা রয়েছে। যাঁরা গেমিং বা হেভি প্রসেসিঙের জন্য স্মার্টফোন চান না, শুধু ফোন করা হোয়াটসঅ্যাপ বা ইন্সটাগ্রাম রিল বা ইউটিউব ব্যবহার করার জন্য স্মার্টফোন কিনতে চান তাঁদের জন্য Samsung Galaxy M07 স্মার্টফোনটি একটি দারুণ বিকল্প (Galaxy M07)।
শপিং সাইট অ্যামাজনের মাধ্যমে Samsung Galaxy M07 স্মার্টফোন 4GB RAM + 64GB স্টোরেজ অপশনে কিনতে পারেন। কোনো ধরনের ক্রেডিট বা ব্যাঙ্ক অফার ছাড়াই কেনা যাবে। Samsung Galaxy M07 4G স্মার্টফোনে 2.2GHz ক্লক স্পিডযুক্ত MediaTek Helio G99 অক্টাকোর প্রসেসর ও অ্যান্ড্রয়েড 15 এবং One UI 7.0 সহ এসেছে। Samsung Galaxy M07 4G স্মার্টফোনে 6 জেনারেশন ওএস আপডেট রয়েছে (Galaxy M07)।
উন্নত মানের ছবি ও ভিডিও তোলার জন্য Samsung Galaxy M07 4G স্মার্টফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল Depth সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফির জন্য 8 মেগাপিক্সেল ফ্রন্ট সেন্সর যোগ করা হয়েছে। এই স্মার্টফোনটিতে 720 x 1600 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির এইচডি + ডিসপ্লে রয়েছে। এই স্মার্টফোনে IP54 রেটিং, 3.5mm হেডফোন জ্যাক, Smart Switch এবং Quick Share সহ সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার রয়েছে (Galaxy M07)।






