Kankrajhore Travel: আপনার কি নিরিবিলি ভ্রমণ পছন্দ? ছুটি কাটাতে আদর্শ ঠিকানা
লাল মাটির রাস্তা, পথের ধারে ক্ষেত জমি, মাটির বাড়ি, বাড়ির দেওয়ালে সুন্দর আলপনা, পাখির কলরব, পাতার ঝরে পড়া, সবই পাওয়া যায় কাঁকড়াঝোরে।
Truth of Bengal: সময় পেলেই ভ্রমণপিয়াসী বাঙালির মন চায় কোথাও একটু ঘুরতে। তা যদি নিজের রাজ্যেই তাহলে তো যাকে বলে সোনায় সোহাগা। পশ্চিমবঙ্গে আছে এমন অনেক ঘোরার জায়গা। তেমনই জঙ্গলমহলের জেলা ঝাড়গ্রামে সবুজের মাঝে এক নিরিবিলি অফবিট পর্যটন কেন্দ্র হল কাঁকড়াঝোর। এখানেই শুটিং হয় চিন্ময় রায় অভিনীত ‘চারমূর্তি’ ছবির। বাংলা সাহিত্যের কালজয়ী টেনিদার চরিত্রে দেখা যায় চিন্ময় রায়কে এই সিনেমায় (Kankrajhore Travel)।
লাল মাটির রাস্তা, পথের ধারে ক্ষেত জমি, মাটির বাড়ি, বাড়ির দেওয়ালে সুন্দর আলপনা, পাখির কলরব, পাতার ঝরে পড়া, সবই পাওয়া যায় কাঁকড়াঝোরে। কুসুম, শাল, সেগুন, মহুয়া, আকাশমণি গাছের সারি নজরে পড়ে কাঁকড়াঝোর জঙ্গলে। লোধা, শবরদের বাস কাঁকড়াঝোরে। জীবনযাপনের ওপর জঙ্গলের ওপর নির্ভরশীল স্থানীয় বাসিন্দারা। দলমা পাহাড় থেকে বাঘ, চিতাবাঘ, হাতি, ভাল্লুক, বন্য শূকর নেমে আসে কাঁকড়াঝোরে।
কীভাবে যাবেন
কলকাতা থেকে ট্রেনে ১৫৪ কিমি দূরে অবস্থিত ঝাড়গ্রাম। সড়ক পথে দূরত্ব ১৭৮ কিমি। ঝাড়গ্রাম থেকে ৩৭ কিমি দূরে অবস্থিত বেলপাহাড়ি। বেলপাহাড়ি থেকে ২৫ কিমি দূরে অবস্থিত কাঁকড়াঝোর (Kankrajhore Travel)।






