আন্তর্জাতিক

ফের পাক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে প্ররোচনামূলক হুমকির অভিযোগ

এমন আবহাওয়ায় আবারও প্ররোচনামূলক হুমকির অভিযোগ উঠল পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফের বিরুদ্ধে।

Truth Of Bengal:  রাশিয়া-ইউক্রেন, ইসরাইল-হামাসের পাশাপাশি আন্তর্জাতিক রাজনৈতিক মহলের উত্তেজনা বাড়িয়েছে ভারত-পাকিস্তানও। প্রতিনিয়তই দুই দেশের সরকারের তরফ থেকে ধেয়ে আসছে হুঁশিয়ারি। এমন আবহাওয়ায় আবারও প্ররোচনামূলক হুমকির অভিযোগ উঠল পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফের (Khawaja Asif )বিরুদ্ধে। নিজের এক্স হ্যান্ডেল থেকে তিনি ভারতকে হুঁশিয়ারি দিয়ে একটি পোস্ট করেন এবং দাবি করেন যে ভারতের যুদ্ধবিমানের ধ্বংসস্তূপে কবর দেওয়া হবে ভারতকে।

আসিফ (Khawaja Asif ) লিখেছেন, “পাকিস্তান দেশটি আল্লাহের নামে তৈরি। ওনার রক্ষী আমাদের সেনা। ফের যদি এমনকিছু করা হয় ভারতের তরফ থেকে, তাহলে ওদের কবর দেব ওদের যুদ্ধবিমানের ধ্বংসস্তূপে।” শীর্ষ গোয়েন্দাদের বক্তব্য, ভারতের কাজই প্রমাণ দেয় তাদের বিশ্বাসযোগ্যতার এবং নির্ভুলভাবে কাজটি করা হয়েছে তাদের সশস্ত্র বাহিনীর তরফ থেকে। অন্যদিকে, পাকিস্তান আশ্রয় নেয় মিথ্যে কথার। তাদের মতে, আসিফের বক্তব্য যেমন অপ্রাসঙ্গিক, তেমনি তা প্রমাণ করছে তাঁর চরমপন্থী মানসিকতা।

প্রসঙ্গত, গত শুক্রবার রাজস্থানের অনুপগড়ে এক সেনা ছাউনিতে এসেছিলেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী এবং সেখান থেকে চরম হুঁশিয়ারি দেন পাকিস্তানকে। তিনি বলেন, “আমরা সংযম দেখিয়েছিলাম অপারেশন সিঁদুরের প্রথম পর্বে। তবে এবার আর দেখাবো না। এমনকিছু করব যাতে ইসলামাবাদকে ভাবতে হবে ভূগোল বইতে ওদের নাম থাকবে কিনা। যদি মানচিত্রে থাকতে চায় পাকিস্তান, তাহলে ওরা যেন সন্ত্রাসবাদকে সাহায্য করা বন্ধ করে।” এরপর জওয়ানদের প্রস্তুত থাকতে বলেন। তাঁর বক্তব্য, “আপনারা সকলে তৈরি থাকুন। যদি ভগবান সদয় হন, তাহলে খুব শীঘ্রই আপনারা সেই সুযোগ পাবেন।” এই হুশিয়ারির পরই সমাজমাধ্যমে পাক প্রতিরক্ষামন্ত্রী সোচ্চার হন।(Khawaja Asif )