পুজোতে প্রায় ১ লক্ষ কোটির উপার্জন! ঠিক কী বললেন কুনাল ঘোষ? দেখুন ভিডিয়ো
পুজো মানেই দেদার কেনাকাটা, খাওয়া-দাওয়া, ঘোরা, রূপচর্চা ইত্যাদি।
Truth Of Bengal: বাঙালির ১২ মাসে ১৩ পার্বন। তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হল দুর্গাপুজো। এই দুর্গাপুজোকে কেন্দ্র করে গোটা বাংলা সেজে ওঠে। নানা রকম ভাবে ঘর সাজানো হোক বা নিজেকে সাজানো। পুজো মানেই দেদার কেনাকাটা, খাওয়া-দাওয়া, ঘোরা, রূপচর্চা ইত্যাদি। আর সেই সবকিছুকে ঘিরে বিপুল অর্থ উপার্জন হয়। যানবাহন থেকে শুরু করে সব কিছুতেই হিরিক পড়ে যায়। এবার সেই ইনকাম নিয়ে কথা বললেন কুনাল ঘোষ। ঠিক কী বললেন তৃণমূল মুখপাত্র?
VIDEO | Kolkata, West Bengal: On the Rs 63,000 crore business done during Durga Puja, TMC leader Kunal Ghosh (@KunalGhoshAgain) said:
“According to many sources, the business done during Durga Puja is nearly Rs 1,00,000 crore. The overall Puja economy — from pandals to flowers,… pic.twitter.com/aUCNP6zdkI
— Press Trust of India (@PTI_News) October 5, 2025
দুর্গাপুজোর সময় ৬৩,০০০ কোটি টাকার ব্যবসা হয়েছে বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। তিনি আরও বলেছেন, “অনেক সূত্রের মতে, দুর্গাপুজোর সময় মোট ব্যবসার পরিমাণ প্রায় ১,০০,০০০ কোটি টাকার কাছাকাছি। প্যান্ডেল, ফুল, পোশাক, জুতো থেকে শুরু করে পুজো-সংক্রান্ত সব ধরনের উপহার- এই পুজো অর্থনীতি দেশের মোট জিডিপিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে।”
কুণাল ঘোষের বক্তব্য অনুযায়ী, দুর্গাপুজো শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং পশ্চিমবঙ্গের অর্থনীতিতে এক গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে কাজ করছে।






