আন্তর্জাতিক

নিজেদের দেশে ফিরে যেতে হবে, সংঘাতের আবহাওয়ায় চাঞ্চল্যকর বার্তা আসিফের

এখানেই শেষ নয়, তিনি এটাও স্পষ্ট করে দেন যে তাঁদের দেশে থাকা আফগানদের ফিরে যেতে হবে নিজেদের দেশে।

Truth Of Bengal: এই মুহূর্তে পাক-আফগান সীমান্ত সংঘর্ষ নিয়ে উত্তপ্ত আন্তর্জাতিক রাজনীতি। ইতিমধ্যেই জখম হওয়ার পাশাপাশি প্রাণ হারিয়েছেন অনেকে। এই আবহাওয়ায় শুক্রবার চাঞ্চল্যকর বার্তা দিয়ে বসলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। তিনি পরিষ্কার করে দিলেন যে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের পুরোনো সম্পর্ক শেষ। এখানেই শেষ নয়, তিনি এটাও স্পষ্ট করে দেন যে তাঁদের দেশে থাকা আফগানদের ফিরে যেতে হবে নিজেদের দেশে।(Khawaja Asif)

খোয়াজা আসিফের বার্তা, “কাবুলের সঙ্গে পাকিস্তান আগে যে সম্পর্ক বজায় রাখত, এখন আর তা সম্ভব নয় রাখা। দিনের পর দিন ধৈর্য ধরে রেখেছিল পাকিস্তান। কিন্তু কোনও ইতিবাচক উত্তর পাওয়া যায়নি আফগানিস্তানের তরফ থেকে।” এর পাশাপাশি তিনি এটাও পরিষ্কার করে দেন যে যাবতীয় সুযোগ-সুবিধা পাবেন পাকিস্তানের নাগরিকরাই। তাঁর সাফ কথা, “পাকিস্তানের ২৫০ মিলিয়ন মানুষের জন্য আমাদের দেশের মাটি এবং সব সুযোগ-সুবিধা বরাদ্দ।” (Khawaja Asif)

প্রসঙ্গত, এর আগে পাক প্রতিরক্ষামন্ত্রী এই সংঘাতকে কেন্দ্র করে অভিযোগের আঙ্গুল তুলেছিলেন নয়াদিল্লির বিরুদ্ধে। তিনি দাবি করেছিলেন যে তালিবান প্রক্সি যুদ্ধ লড়ছে দিল্লির হয়ে। শুধু তাই নয়, এর সঙ্গে তিনি এটাও দাবি করেন যে সীমান্তে নোংরা নীতি নিতে পারে ভারত এবং সেক্ষেত্রে দুজনের বিরুদ্ধেই যুদ্ধে নামার জন্য তারা প্রস্তুত। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করে ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সমস্ত দাবি উড়িয়ে দেন এবং সাংবাদিকদের জানান যে এটি পাকিস্তানের পুরনো স্বভাব। তিনি বলেন, “নিজেদের ব্যর্থতা ঢাকতে ওরা দোষ চাপায় প্রতিবেশীদের উপর।(Khawaja Asif)