রাজ্যের খবর

পুজোর ছুটিতে ফাঁকা বাড়িতে চুরি, চালসায় উধাও সোনা ও জলপাম্প

Truth Of Bengal: পুজোয় বাড়ি ফাঁকা, এই সুযোগে দুঃসাহসিক চুরি! এমনই ঘটনা ঘটল ডুয়ার্সের (Doors) মাটিয়ালি ব্লকের চালসা স্কুলপাড়ার একটি বাড়িতে। দশমীর রাতে ঘটে গেল এই ঘটনা।

আরও পড়ুনঃ AI Billboard: রাস্তায় এবার এআই বিপ্লব! বেঙ্গালুরুতে ভারতের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর বিলবোর্ড বসানো হল

জানা যায়, বাড়ির মালিক রত্না সরকার ছেলের পড়াশোনার জন্য শিলিগুড়িতে থাকেন। বাড়ির নীচতলাটি একটি মাইক্রোফিনান্স কোম্পানি ভাড়া নিয়েছে। পুজোর ছুটিতে তারাও কেউ ছিলেন না। এই সুযোগে বৃহস্পতিবার রাতে চুরির ঘটনা ঘটে। পরবর্তী দিন শুক্রবার বাড়ির মালিক খবর পেয়ে বাড়িতে আসেন। খবর দেওয়া হয় স্থানীয় থানায়। (Doors)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

এরপর সন্ধ্যায় মেটেলি থানার পুলিশ ঘটনার তদন্তে আসে। দেখা যায়, জানালার গ্রিল ভেঙে বাড়ির ভিতরে ঢুকে আলমারি থেকে সোনার গহনা ও বাড়িতে থাকা জলের পাম্প চুরি হয়ে গিয়েছে। চুরি যাওয়া সোনার গহনার বাজার মূল্য আনুমানিক ৬০ হাজার টাকা বলে জানান বাড়ির মালিক রত্না সরকার। ঘটনার পূর্ণ তদন্ত শুরু হয়েছে। (Doors)

Related Articles