ম্যাচে ছিলাম কুলদীপ-বরুণের মাঝের ওভারগুলির আগে, পরাজয়ের কারণ জানালেন আসালঙ্কা
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আসালঙ্কা স্বীকার করেন যে তাঁরা ম্যাচে ছিলেন কুলদীপ ও বরুনের মাঝের ওভারগুলির আগে পর্যন্ত।
Truth Of Bengal: রবিবার চলতি এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। তবে তার আগে শুক্রবার এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী হয়েছে গোটা দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম। ‘সুপারac ফোর’এর অন্তিম ম্যাচে ভারত শ্রীলংকাকে পরাজিত করলেও বেশ হাড্ডাহাড্ডি লড়াই দিতে দেখা গিয়েছে চারিথ আসালঙ্কা ও তাঁর বাহিনীকে। সুপার ওভার পর্যন্ত ম্যাচ হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আসালঙ্কা স্বীকার করেন যে তাঁরা ম্যাচে ছিলেন কুলদীপ ও বরুনের মাঝের ওভারগুলির আগে পর্যন্ত।(Asia Cup)
আসালঙ্কা বলেন, “একটা অসাধারণ ম্যাচ ছিল। আমরা ম্যাচে ছিলাম কুলদীপ ও বরুনের মাঝের ওভারগুলির আগে পর্যন্ত।” পাথুম নিসাঙ্কার ব্যাটিংয়ে প্রশংসা করে তিনি বলেন, “ও অসাধারণ ব্যাটিং করেছে। ওদের কিছু দারুণ বোলার রয়েছে এবং ওকে আক্রমনাত্মকভাবে ব্যাট করতে দেখে ভালো লেগেছে।” এশিয়া কাপ থেকে তিনি ও গোটা দলকে শিখলেন, সেই ব্যাপারেও জানান আসালঙ্কা। তিনি বলেন, “এশিয়া কাপ থেকে অনেককিছু ইতিবাচক পেয়েছি। আমরা ভালো ক্রিকেট খেলা সত্ত্বেও দুর্ভাগ্যবশত আমরা গত দুটি ম্যাচ জিততে পারিনি। অধিনায়ক হিসেবে, অনেককিছু পজিটিভ নেওয়ার আছে।”(Asia Cup)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/
উল্লেখ্য, শুক্রবার প্রথমে ব্যাট করে ভারত ২০ ওভারে করে ৫ উইকেটে ২০২। অভিষেক শর্মা করেন ৬১, তিলক ভার্মা অপরাজিত থাকেন ৪৯ রানে এবং সঞ্জু স্যামসন করেন ৩৯। রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কাও ২০ ওভার শেষে করে ৫ উইকেটে ২০২। ১০৭ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন পাথুম নিসাঙ্কা। এছাড়া ৫৮ রানের ইনিংস আসে কুশল পেরেরার ব্যাট থেকে। সুপার ওভারে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা। ২ রানে শেষ হয়ে যায় তাদের ইনিংস। দুটি উইকেটই নেয় আর্শদীপ সিং। রান তাড়া করতে নেমে প্রথম বলেই ম্যাচ শেষ করে ভারত। ম্যাচের সেরা হন পাথুম নিসাঙ্কা।(Asia Cup)






