খেলা

এশিয়া কাপ ফাইনালে পরাজয়ের জন্য ম্যানেজমেন্টকে দায়ী করলেন শোয়েব

Truth Of Bengal: রবিবার এশিয়া কাপের ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই দিয়া পাকিস্তানকে পরাজিত করেছে সূর্যকুমার যাদব নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। ৫ উইকেটে ম্যাচ জিতে ট্রফি নিজেদের নামে করেছে তারা। তবে তরুণ দল নেওয়া সত্বেও হয়নি সমস্যার সমাধান। পিসিবি চেয়ারম্যান থেকে শুরু করে দলের অধিনায়ক, সকলেই পারফরম্যান্স বাদ দিয়ে আলোচনা করছে অন্য বিষয় নিয়ে। এবার তা নিয়ে পাক ক্রিকেট বোর্ডকে আক্রমণ করলেন দলের প্রাক্তন তারকা বোলার শোয়েব আখতার। তাঁর সাফ কথা, এটি ম্যানেজমেন্টের ব্যর্থতা।(Asia Cup)

শোয়েব বলেন, “ঠিকমতো ভাবতে পারছে না ম্যানেজমেন্ট। আমি তো বলব কোচিংটা নির্বোধের মতো। সালমান মির্জা ও হাসান নওয়াজের মতো ম্যাচ উইনারদের খেলাচ্ছে না। এই সিদ্ধান্ত দেখে আমরা হতাশ। দলের মিডিল অর্ডার কতটা ব্যর্থ সেটা পুরো দেশ দেখলো সুপার সান্ডেতে। টপ থ্রি যদি রান না পায়, তাহলে ধসে যাচ্ছে গোটা দল। আর ক্যাপ্টেন ও কোচ তাকিয়ে আছেন মহাম্মদ নওয়াজের দিকে। শাহীন আফ্রিদি ও ফাহিম আশরাফকে নামতে হচ্ছে ব্যাট হাতে। এটাই প্রশ্ন। এটাই হবে যদি লোয়ার অর্ডারের উপর রানের আশা করা হয়।”(Asia Cup)

তিনি আরও বলেন, “প্রশ্ন রয়েছে অধিনায়কত্ব নিয়েও। যেখানে স্পিনার খেলতে পারছেন না ব্যাটাররা, তখন কোনও দরকার নেই হ্যারিস রাউফকে ফোন করতে নিয়ে আসার। ও ১৭ রান দিয়েছে এক ওভারে। অনেক কারণ আছে আমাদের হারের। কিন্তু এগুলো ঠিক আছে ওদের কাছে।” প্রসঙ্গত, প্রথমে ব্যাট করে ২০ ওভার শেষ হওয়ার ৫ বল আগেই ১৪৬ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। রান তাড়া করতে নেমে ২ বল বাকি থাকতে ৫ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত।(Asia Cup)

Related Articles