এশিয়া কাপে বাজে পারফরম্যান্সের জন্যই দক্ষিণ আফ্রিকা সিরিজে বাদ আয়ুব?
সেই সিরিজের জন্য মঙ্গলবার ১৮ সদস্যের দল ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট কন্ট্রোল বোর্ড।
Truth Of Bengal: ২০২৫ সালের এশিয়া কাপের (Asia Cup) আসরে পাকিস্তান দলের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান এসেছিল সাইম আয়ুবের ব্যাট থেকে। এরপর আসন্ন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলবে পাক দল। সেই সিরিজের জন্য মঙ্গলবার ১৮ সদস্যের দল ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট কন্ট্রোল বোর্ড। এবং সেই ঘোষিত দলে জায়গা পেলেন না আয়ুব।
এদিকে আয়ুবকে দলে না রাখা প্রসঙ্গে সূত্র মারফত জানা গিয়েছে, চলতি বছরের গোড়ালিতে চোট পান আয়ুব। সেই চোটের সমস্যার কারণেই তাঁকে প্রোটিয়াদের বিপক্ষে সিরিজে দলে রাখা হয়নি। কিন্তু ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন এটা কোনও কারণ নয়। আসল কারণ হল, ২০২৫ সালের এশিয়া কাপে আয়ুব ব্যাট হাতে একেবারেই ব্যর্থ হয়েছেন। সাত ম্যাচে তাঁর সংগ্রহ মাত্র ২১ রান। তার মধ্যে চারটি ম্যাচেই শুন্য হাতে ফিরেছেন আয়ুব। সে কারণেই পাক অলরাউন্ডারের দলে টেস্ট দলে জায়গা হল না। এই সিরিজে পাক দলের জার্সি গায়ে তিনজন নবাগত ক্রিকেটার দলে জায়গা পেয়েছেন। এরা হলেন আসিফ আফ্রিদি, ফয়সল আক্রম এবং রোহেল নাজির।(Asia Cup)
প্রসঙ্গত, প্রোটিয়াদের বিপক্ষে পাকিস্তান দুটি টেস্ট ম্যাচ খেলবে। পাক ক্রিকেট দলের আশা এই সিরিজেও তারা টার্নিং উইকেটের সহায়তা পাবে। যেটা ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিততে সাহায্য করে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাক দলের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরে। এবং দ্বিতীয় ম্যাচটি হবে রাওয়ালপিন্ডিতে। দুই টেস্টের পর তিনটি টি-টোয়েন্টি এবং একদিনের ম্যাচও খেলবে তারা।(Asia Cup)






