খেলা

মর্মান্তিক দুর্ঘটনা ছত্তিশগড়ে, কবাডি ম্যাচ চলাকালীন বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মৃত্যু তিন জনের

এছাড়া বাকি দুই ব্যক্তি হলেন শ্যামল নিতাম, সুনীল সোরি।

Truth Of Bengal: শনিবার রাতে এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষি থাকল ছত্তিশগড়ের কোন্ডোগাঁও জেলার রাবাসওয়াহি গ্রাম। সেখানে কবাডি ম্যাচ চলাকালীনই বিদ্যুৎস্পৃষ্ঠের ঘটনা ঘটে। এবং এই দুর্ঘটনায় এখনও অবধি তিন ব্যক্তির মৃত্যু হয়েছে এবং আরও অনেকে আহত হয়েছেন বলে রবিবার সংবাদমাধ্যমের কাছে জানিয়েছে সেখানকার পুলিস প্রশাসন। এই ঘটনায় মৃত তিনজনের মধ্যে এক খেলোয়াড়-ও আছেন। ওই খেলোয়াড় হলেন সতীশ নিতাম। এছাড়া বাকি দুই ব্যক্তি হলেন শ্যামল নিতাম, সুনীল সোরি।(Chattishgarh)

আরও পড়ুনঃ শান্তির নোবেলের ওপরেই নজর, ফের ভারত-পাক যুদ্ধ থামানোর দাবি ট্রাম্পের

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার কোন্ডোগাঁও জেলার একটি মাঠে কবাডি ম্যাচ চলছিল। সেই ম্যাচ দেখতেই মাঠে জড়ো হয়েছিলেন বহু মানুষ। এবং সেখানকার কর্তৃপক্ষ মাঠে আসা দর্শকদের সুবিধার জন্য তাঁবুও তৈরি করেছিলেন। সেই তাঁবুর পাশেই ছিল বিদ্যুতের হাইভোল্টেজ তার। এবং তার ফলেই বিদ্যুৎস্পৃষ্ঠের ঘটনাটি ঘটেছে।(Chattishgarh)

এই প্রসঙ্গে সেখানকার এক পুলিশ আধিকারিক সংবাদমাধ্যমের কাছে জানান, ‘শনিবার আচমকা ওই এলাকায় ঝড় ওঠে। এবং তাঁবুর পাশেই থাকা ১১,০০০ (১১ কেভি) বিদ্যুৎবাহী একটি তার দর্শকদের জন্য ব্যবহৃত তাঁবুর লোহার রডে স্পর্শ করা মাত্রই এমন দুর্ঘটনাটি ঘটে।’(Chattishgarh)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/

এরপর দুর্ঘটনায় আহত মোট ছয়জনকে স্থানীয় বিশ্রামপুরী হাসপাতালে চিকিৎসার নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। আহতদের মধ্যে চিকিৎসকরা তিনজনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি তিনজনের এখনও ওই হাসপাতালে চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

Related Articles