আন্তর্জাতিক

শান্তির নোবেলের ওপরেই নজর, ফের ভারত-পাক যুদ্ধ থামানোর দাবি ট্রাম্পের

ভারত ও পাকিস্তানের যুদ্ধের পাশাপাশি মোট ৭টি দেশের যুদ্ধ তিনি থামিয়েছেন এবং সেই কারণে তিনি নোবেল পাওয়ার যোগ্য

Truth Of Bengal: ভারত সরকার বহুবার খারিজ করা সত্ত্বেও থামার নাম নেই ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump on war mediation)। ফের মার্কিন প্রেসিডেন্ট কৃতিত্ব চাইলেন ভারত-পাক সংঘর্ষবিরতির। তবে এখানেই শেষ নয়, এর চেয়ে বড় বিষয় যে তিনি নোবেলেরও দাবি করে বসলেন। তাঁর বক্তব্য, ভারত ও পাকিস্তানের যুদ্ধের পাশাপাশি মোট ৭টি দেশের যুদ্ধ তিনি থামিয়েছেন এবং সেই কারণে তিনি নোবেল পাওয়ার যোগ্য।

আরও পড়ুনঃ এসএসসি প্রকাশ করল একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগের মডেল উত্তরপত্র

শনিবার মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমাকে বলা হয়েছে যে আমাকে নোবেল দেওয়া হবে যদি আমি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ থামাতে পারি। আমি জানিয়েছি, কি হবে বাকি ৭টা যুদ্ধের? আমি থামিয়েছি বিশ্বের ৭টি যুদ্ধ। আমার একটি করে নোবেল পাওয়া উচিত প্রত্যেকটির জন্য। ভারত ও পাকিস্তানের মধ্যে আমি যুদ্ধ থামিয়েছি বাণিজ্য অস্ত্র ব্যবহার করে। এছাড়া আমি যুদ্ধ থামিয়েছি থাইল্যান্ড-কম্বোডিয়া, আর্মেনিয়া-আজারবাইজান, কসোভো- সার্বিয়া, ইজরায়েল-ইরান, মিশর-ইথিওপিয়া এবং রাওয়ান্ডা- কঙ্গোর মধ্যে। অধিকাংশ ক্ষেত্রেই ব্যবহার করা হয়েছিল বাণিজ্য অস্ত্র।”(Donald Trump on war mediation)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

এরপর মার্কিন প্রেসিডেন্ট রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। ডোনাল্ড ট্রাম্প বলেন, “রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের সমাধান সহজ হবে আমি ভেবেছিলাম। কারণ আমার সম্পর্ক ভালো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। কিন্তু আমি হতাশ তাঁর উপর। তবে দুই দেশের মধ্যে এই যুদ্ধ আমরা থামাবো কোনও না কোনও উপায়ে।” (Donald Trump on war mediation)

প্রসঙ্গত, ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিঁদুর চালিয়ে রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত করে গোটা পাকিস্তানকে। একাধিক জঙ্গি ও পাক সেনাকে খতম করার পাশাপাশি তছনছ করে দেওয়া হয় একাধিক বায়ুসেনা ঘাঁটি। সিন্ধু জল চুক্তি স্থগিত করে দেওয়া হয়। অবশেষে পাকিস্তানের অনুরোধে যুদ্ধবিরতি ঘোষণা করে ভারত। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করে চলেছেন যে তাঁর মধ্যস্থতাতেই যুদ্ধবিরতি হয়েছে দুই দেশের মধ্যে। যদিও একাধিকবার ভারত সরকার ট্রাম্পের সেই দাবি অস্বীকার করেছে। (Donald Trump on war mediation)

Related Articles