Haridevpur Rape Case: হরিদেবপুর গণধর্ষণ কাণ্ড, অবশেষে জালে মূল অভিযুক্ত দেবাংশু বিশ্বাস
গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্ক এলাকা থেকে তাকে আটক করে পুলিশ
Truth of Bengal: হরিদেবপুরের চাঞ্চল্যকর গণধর্ষণ মামলায় অবশেষে মূল অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হল পুলিশ। ধৃতের নাম দেবাংশু বিশ্বাস। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্ক এলাকা থেকে তাকে আটক করে পুলিশ (Haridevpur Rape Case)।
এর আগেই এই ঘটনায় জড়িত আরেক অভিযুক্ত চন্দন মালিককে বর্ধমান স্টেশন থেকে গ্রেফতার করে হরিদেবপুর থানার পুলিশ। তদন্তে জানা গিয়েছে, নির্যাতিতার সঙ্গে চন্দনের পরিচয় হয়েছিল বেশ কয়েক মাস আগে। নিজেকে দক্ষিণ কলকাতার একটি নামী দুর্গাপুজো কমিটির কর্তা বলে পরিচয় দিয়েছিল সে। সেই সূত্রেই দেবাংশুর সঙ্গে তরুণীর আলাপ হয় (Haridevpur Rape Case)।
তরুণীর অভিযোগ অনুযায়ী, চলতি মাসের ৫ তারিখ ছিল তাঁর জন্মদিন। সেই উপলক্ষে পার্টির নাম করে চন্দন ও দেবাংশু তাঁকে নিয়ে যায় রিজেন্ট পার্ক এলাকার একটি ফ্ল্যাটে। অভিযোগ, সেখানেই তাঁকে গণধর্ষণ করা হয়। নির্যাতনের পর কোনওক্রমে নিজের বাড়িতে ফিরে আসেন তিনি এবং এরপরই হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার পর থেকেই পলাতক ছিল দুই অভিযুক্ত। পুলিশ শুরু থেকেই মূল অভিযুক্ত দেবাংশুর খোঁজে তৎপর ছিল। শেষপর্যন্ত বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার, দেবাংশুকে আদালতে পেশ করা হবে বলে জানিয়েছে পুলিশ (Haridevpur Rape Case)।






