রাজ্যের খবর

Mysterious Death: সোমবার থেকে নিখোঁজ থাকার পর মহেশতলায় পুকুর থেকে উদ্ধার ডেলিভারি বয়ের দেহ

The body of Rajesh Ghosh, a 28-year-old delivery worker, was recovered from a pond in Maheshtala’s Ward 20.

Truth Of Bengal: লোকেশ হালদার , দক্ষিণ চব্বিশ পরগনা: রাতে মহেশতলা পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের আকড়া শিমুলতলা এলাকায় পুকুর থেকে যুবকের দেহ উদ্ধার হয়(Mysterious Death)। স্থানীয়রা প্রথমে পুকুরে দেহটি ভাসতে দেখে। এরপরই খবর দেওয়া হয় মহেশতলা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে পাঠালে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।

আরও পড়ুনঃ ২৫ বছরের ঐতিহ্য: কাটোয়া লোকালের চার নম্বর কামরায় বিশ্বকর্মা পুজো

পুলিশ সূত্রে খবর, মৃত যুবক মহেশতলা পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের সন্তোষপুর গভঃ কলোনীর ব্লক এ বাসিন্দা রাজেশ ঘোষ (২৮)। তবে পুলিশের প্রাথমিক অনুমান যে জায়গা থেকে দেহ উদ্ধার হয়েছে রাস্তায় জল জমে ছিল, রাস্তার একেবারে পাশেই পুকুর(Mysterious Death)। বুঝতে না পেরে পুকুরে পড়ে যাওয়ার সম্ভাবনাও থাকতে পারে। রাজেশ সাঁতার জানতো না। ইতিমধ্যেই একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরেই জানা যাবে মৃত্যুর কারণ।

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/

পরিবার এবং স্থানীয় সূত্রে খবর, সোমবার সারা রাত বাড়ি ফেরেনি রাজেশ। এরপর মঙ্গলবার সকালে নিখোঁজ থাকার জিডি করা হয় মহেশতলা থানায়। স্থানীয় এক বাসিন্দা তরুণ সরকার বলেন, প্রায় সময় রাতে মহেশতলা থেকে মেটিয়াব্রুজের দিকে ডেলিভারি করতে পাঠানো হতো। সকালে সাড়ে ৯ টা নাগাদ কাজে যেত(Mysterious Death)। রাতে আনুমানিক বারোটা সময় করে ফিরত। বেশি সময় কাজ করানোর জন্য বেশি বেতন দেওয়া হতো কিনা সেটা জানা যায়নি। সোমবার রাজেশের শেষ ডেলিভারি ছিল মেটিয়াব্রুজে। তাহলে কিভাবে ২০ নম্বর ওয়ার্ডে পুকুর থেকে তার দেহ উদ্ধার হল এই বিষয়ে প্রশ্ন উঠছে। মৃত যুবক বাবা-মায়ের সাথেই থাকতেন। পরিবারের একমাত্র ছেলে। গত প্রায় সাত বছর ধরে ওষুধের ডেলিভারির কাজ করতো।

Related Articles