Selector Change: ভারতীয় দলের পরবর্তী নির্বাচক হওয়ার দৌড়ে এগিয়ে দুই আইপিএলজয়ী ক্রিকেটার
এখনও অবধি বোর্ড এই বিষয়ে সরকারিভাবে না জানালেও, তাঁরাই যে আগামী দিনে এই পদে বসতে চলেছেন তা একপ্রকার নিশ্চিত বলেই শোনা যাচ্ছে
Truth of Bengal: ভারতীয় দলের নির্বাচক হিসেবে সুব্রত মুখোপাধ্যায় ও এস শরথের মেয়াদ শেষ হতে চলেছে। সেই কারণে পদ থেকে সরে যেতে হবে তাঁদের। ফলে তাঁদের জায়গায় নতুন নির্বাচক চেয়ে আবদেনপত্র করার জন্য আহ্বান করেছিল বোর্ড। সূত্রের খবর, সুব্রত ও শরথের জায়গায় স্থলাভিষিক্ত হতে চলেছেন দুই আইপিএলজয়ী ক্রিকেটার প্রজ্ঞান ওঝা এবং রুদ্রপ্রতাপ সিং। তবে এখনও অবধি বোর্ড এই বিষয়ে সরকারিভাবে না জানালেও, তাঁরাই যে আগামী দিনে এই পদে বসতে চলেছেন তা একপ্রকার নিশ্চিত বলেই শোনা যাচ্ছে (Selector Change)।
আরও পড়ুনঃ ২৫ বছরের ঐতিহ্য: কাটোয়া লোকালের চার নম্বর কামরায় বিশ্বকর্মা পুজো
প্রসঙ্গত, বোর্ডের পক্ষ থেকে এই নির্বাচক পদে আবেদন করার জন্য যে অভিজ্ঞতার কথা উল্লেখ করা হয়েছিল, তাতে এখনও অবধি জমা পড়া আবেদনপত্রগুলির মধ্যে এগিয়ে রয়েছেন প্রজ্ঞান এবং আরপি (রুদ্র প্রতাপ)। উল্লেখ্য, রুদ্রপ্রতাপ দেশের জার্সিতে মোট ১৪টি টেস্ট খেলেছেন। একদিনের ম্যাচ খেলেছেন ৫৮টি। এবং টি-টোয়েন্টি খেলেছেন ১০টি। এমনকি দেশের জার্সিতে বিশ্বকাপ জয়ের স্বাদও রয়েছে তাঁর ঝুলিতে। যিনি তা অর্জন করেছিলেন ২০০৭ সালে (Selector Change)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/
অপর দিকে প্রজ্ঞান খেলেছেন ২৪টি টেস্টে, ১৮টি একদিনের ম্যাচ এবং ৬টি একদিনের ম্যাচ। এর পাশাপাশি দুজনেই ঝুলিতেই রয়েছে আইপিএল খেতাব জয়ের নজির। ২০০৯ সালে তৎকালীন ডেকান চার্জাসের জার্সি গায়ে এই নজির গড়েছিলেন তাঁরা (Selector Change)।






