রাজ্যের খবর

২৫ বছরের ঐতিহ্য: কাটোয়া লোকালের চার নম্বর কামরায় বিশ্বকর্মা পুজো

এবার অন্যরকম ছবি ধরা পড়ল। দেখা গেল লোকাল ট্রেনে বিশ্বকর্মা পুজোর চল বাড়ছে।

Truth Of Bengal: রাকেশ চক্রবর্তী : হুগলি: বিশ্বকর্মা হলেন দেবশিল্পী। তিনি সমস্ত শিল্পের অধিষ্ঠিত দেবতা। যখন থেকে সৃষ্টি, তখন থেকেই সৃষ্টির দেবতা কল্পনার যাত্রা শুরু। বেদে বিশ্বকর্মা সর্বাধিক ক্ষমতা সম্পন্ন দেবতা। ঋগবেদে বিরাট পুরুষই বিশ্বকর্মা। শুক্ল যজুর্বেদে বিশ্বকর্মাকে ‘দক্ষিণা’ বলা হয়েছে।  যিনি প্রসন্ন থাকেন, তিনিই বিশ্বকর্মা। বিশ্বকর্মা সচল, চলনশীল।(Katwa Local)

[আরও পড়ুন: ভয় পায় না নতুন ভারত, জন্মদিনে কড়া বার্তা মোদির]

শক্তির দেবতা বিশ্বকর্মার পুজো করা হয় শিল্প থেকে শুরু করে ছোট ছোট ব্যবসায়ী প্রতিষ্ঠানে। এবার অন্যরকম ছবি ধরা পড়ল। দেখা গেল লোকাল ট্রেনে বিশ্বকর্মা পুজোর চল বাড়ছে। ৩৭৯১৪ ডাউন কাটোয়া লোকালে বিশ্বকর্মা পুজো উপলক্ষে ট্রেনের যাত্রীদের ব্যাপক উন্মাদনা দেখা যায়। ব্যান্ড বাজনার সঙ্গে একটু নাচানাচির পর ট্রেনে উঠেন যাত্রা। কাটোয়া থেকে প্রায় তিন ঘন্টার যাত্রা পথে ধর্মীয় আবেগেল ভেসে যান নিত্য যাত্রীরা।(Katwa Local)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

প্রতিদিন ট্রেনে করে কর্মস্থলে পৌঁছে যান সবাই। আবার দেখা হয় পরদিন একই সময়। বয়সের বাধা নেই, একটা অন্যরকম বন্ধুত্ব গড়ে ওঠে ট্রেনেই। সেই ট্রেনের চার নম্বর কামরার নিত্যযাত্রীরা মূর্তি এনে ট্রেনের কামরার ভিতরই পুজো করেন বছর বছর।গত ২৫ বছর ধরেই এই লোকাল ট্রেনের চার নম্বর কামরাতে পুজো হয়ে চলেছে। যাত্রীরা নিজেরাই চাঁদা তুলে মূর্তি কিনে এনে পুজো করেন। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। রীতিমতো ঢাক ঢোল বাজিয়ে ধুমধাম করে পুজোর আয়োজন করা হয়। পুজো করার জন্য উপস্থিত ছিলেন পুরোহিতও। পুজোর পরে নিত্যযাত্রীদের মধ্যে প্রসাদ হিসেবে মিষ্টিও বিতরণ করা হয়।সবমিলিয়ে ট্রেন সফরের মাঝে পুজোপাঠ শিল্প প্রতিষ্ঠানের মতোই লাইফলাইনকে আনন্দময় করে তুলল বলাই যায়।(Katwa Local)