Bangla Jago Desk: বুধবার ১৭ সেপ্টেম্বর ৭৫ বছরে পা ফেললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশ থেকে শুরু করে বিদেশ, চারিদিক থেকেই হয়েছে শুভেচ্ছার বন্যা। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দলের অন্যান্য নেতারাও তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সমাজমাধ্যমে পোস্ট করে। তবে প্রধানমন্ত্রী নিজের জন্মদিনে একটি বিশেষ বার্তা দেন। তিনি পরিষ্কার করে দেন যে নতুন ভারত কাউকে ভয় পায় না।(Narendra Modi)
[আরও পড়ুন:২২ দিনের বিরতির পর পুনরায় শুরু বৈষ্ণো দেবী যাত্রা ]
মধ্যপ্রদেশের ধারে প্রধানমন্ত্রী বুধবার একটি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সেই সভায় তিনি উপস্থিত সকল দর্শক থেকে শুরু করে সমগ্র দেশবাসীকে বড় বার্তা দেন। তিনি বলেন, “এটা নতুন ভারত। কাউকে ভয় পায় না। শত্রুকে ঘরে ঢুকে মারবে আমাদের সেনা। ভয় পায় না নতুন ভারত পরমাণু হুমকিতে।” পাকিস্তানকেও তিনি কটাক্ষ করেন। প্রধানমন্ত্রী বলেন, “ইসলামাবাদের আসল রূপ জনসম্মুখে এনে দিয়েছে জইশ।”(Narendra Modi)
প্রসঙ্গত, পহেলগাঁওয়ে ভারতীয় পর্যটকদের হত্যার বদলা নিতে ‘অপারেশন সিঁদুর’ চালিয়েছিল ভারত। এই জঙ্গিদমন অভিযানে একাধিক বায়ুসেনা ঘাঁটি উড়ে যাওয়ার পাশাপাশি নিকেশ করা হয়েছিল একাধিক জঙ্গি ও পাক সেনাকে। একটি ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে জইশ-ই-মহম্মদের শীর্ষ কমান্ডার মাসুদ ইলিয়াস কাশ্মীরি নিশ্চিত করেছে সংগঠনের প্রধান মাসুদ আজহারের বাড়ি ও তার পরিবারের ১৪ সদস্যের খতম হয়ে যাওয়া।(Narendra Modi)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
উল্লেখ্য, ১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর ভাডনগরে জন্মেছিলেন নরেন্দ্র মোদি। ৮ বছর বয়সে তিনি যোগ দেন আরএসএসে এবং ১৯৮৫ সালে তাঁকে পাঠানো হয় বিজেপিতে। ১৯৯৮ সালে তিনি দলের সাধারণ সম্পাদক ছিলেন। ২০০১ সালে মোদি ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর কুরসিতে তিনি বসেন ২০১৪ সালে। নিজের রাজনৈতিক জীবনে তিনি একাধিক জনকল্যাণমূলক প্রকল্প ঘোষণা করেছেন, যা পরে বাস্তবায়িত করা হয় বিভিন্ন রাজ্যে।(Narendra Modi)






